SIR ফিরিয়ে দিল হারানো ছেলেকে, ২৬ বছর পর আনন্দে মুখরিত গ্রাম

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৬ বছর আগে হারিয়ে গিয়েছিল ছেলে, এসআইআরের জন্য অবশেষে এত বছর পর নিজের সন্তানকে ফিরে পেলেন বাবা-মা। বিশেষ নিবিড় সংশোধন ফিরিয়ে দিয়েছে সন্তানকে। এ ঘটনা ভাঙ্গরের হাতিশালের। হাতিশালার বাসিন্দা, রমজান মোল্লা মাত্র ১২ বছর বয়সে হারিয়ে যান। পরিবারের লোকজন প্রচুর খোঁজাখুঁজি করেন, কিন্তু খোঁজ মেলেনি। এক সময় হতাশ হয়ে তারা হাল ছেড়ে দেন। অবশেষে এসআইয়ের জন্যই বাবা-মার কাছে ফিরলেন ৩৮ বছর বয়সী রমজান। 

রমজান এক বিহারী ড্রাইভারের সঙ্গে বাড়ি ছেড়েছিলেন। তারপর বিভিন্ন রাজ্যে ঘুরে শেষে বীরভূম জেলায় দীর্ঘদিন বসবাস করেন। সেখানে বর্তমানে সংসারও রয়েছে রমজানের, রয়েছে সন্তানরাও। এসআইআরের ফর্ম নিতেই বাড়িতে ফিরেছি বলে জানান রমজান। বাড়ি হাতিশালা গাবতলায় ছিল তা তাঁর মনে ছিল, সেই সঙ্গে স্মরণে ছিল মামার বাড়ি কোচপুকুর নামটা।

কিন্তু রমজান যখন বাড়ি ছেড়েছিলেন তখনকার হাতিশালার সঙ্গে বর্তমান সময়ের অনেক তফাৎ। তাই প্রথমে এলাকায় পৌঁছেও কিছুই চিনতে পারেননি। মামার বাড়ির এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরাঘুরি করেছিলেন। তারপর বেশ কিছু কৌতুহলী মানুষ তাঁকে ডেকে জিজ্ঞাসা করেন। শেষ পর্যন্ত স্থানীয়দেরই সহায়তায় মামার বাড়িতে পৌঁছান রমজান। ২৬ বছর পর মামার বাড়িতে পা রেখেছিলেন তিনি।

রঞ্জন মোল্লা স্পষ্টই জানিয়েছেন, এসআইআরের কাগজ নিতেই এই বাড়ি ফেরা। তাঁর কথায়, “একজন বিহারের লোকের সঙ্গে চলে গিয়েছিলাম। তখন আমার বছর বারো বয়স। মুম্বই, দিল্লি ঘুরেছি, কাজ করেছি। তারপর মুর্শিদাবাদে এসে থাকি। এখন আমার বউ-বাচ্চাও রয়েছে। আসলে বাড়ির ঠিকানা সেভাবে মনে করতে পারছিলাম না। হাতিশালায় বাড়ি সেটাই শুধু মনে ছিল।”

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২