সমতলে বসে পাহাড়ি মোমোর সঙ্গে স্যুপ ও চাটনির স্বাদ পেতে চান? রইল রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতকালে মোমোর প্রতি যেন একটা আলাদাই আকর্ষণ থাকে। শুধু মোমো নয় তার সঙ্গে থাকা ঝাল সস ও গরম ধোঁয়া ওঠা সুপ আলাদাই তৃপ্তি এনে দেয়। যদি হয় পাহাড়ি স্বাদে মোমো তাহলে তো আর কথাই নেই। সমতলে বসে যদি পাহাড়ি স্বাদে মোমো খেতে ইচ্ছা করে তাহলে মন খারাপ করার কিছু নেই। বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন পাহাড়ি স্টাইলে মোমোর, স্যুপ ও চাটনি। কীভাবে বানাবেন জেনে নিন।

মোমো বানানোর উপকরণ

২ কাপ ময়দা
চিকেন কিমা ২৫০ গ্রাম
১টি ছোট পেঁয়াজ কুঁচি
৭-৮ কোয়া রসুন
২টি কাঁচা লঙ্কা
২ টেবিল চামচ ধনেপাতা কুচি
১/২ চা চামচ গোলমরিচগুঁড়ো
১ টেবিল চামচ মাখন
স্বাদমতো নুন

পদ্ধতি

সামান্য নুন আর হালকা গরম জল দিয়ে ময়দা মেখে রাখুন ৩০ মিনিট। এবার একটি পাত্রে চিকেন কিমা, বাটার সঙ্গে পেঁয়াজ, রসুন, লঙ্কা কুঁচি মিশিয়ে মোমোর পুর বানিয়ে নিন। এ বার ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে পাতলা করে বেলে তাতে পুর ভরে পছন্দের আকারে মোমো বানিয়ে ফেলুন। মোমো ভাপানোর পাত্রে ২০ মিনিট ভাপিয়ে নিলেই তৈরি মোমো।

মোমোর চাটনির উপকরণ

শুকনো লঙ্কা ৫-৬টি
ভিনিগার ২ টেবিল চামচ
রসুন ২-৩ কোয়া
নুন- স্বাদমত
চিনি- আধ চা চামচ

পদ্ধতি

প্রথমে শুকনো লঙ্কাগুলো থেকে দানা বের করে নিন। এবার সেগুলি গরম জলে ১০-১৫মিনিট ভিজিয়ে রাখুন। তারপর মিক্সার গ্রাইন্ডারে সব কিছুদিয়ে পেস্ট করে নিন। যদি চান তাহলে শুধু লঙ্কা পেস্ট করে তাতে রসুন কুচি করেও মিশিয়ে নিতে পারেন। যোগ করুন স্বাদমত নুন। পেস্ট হয়ে গেলে উপর থেকে সামান্য সাদা তেল ছড়িয়ে দিলেই রেডি মোমোর সঙ্গে ঝাল ঝাল চাটনি।

মোমোর স্যুপের উপকরণ

হাড়সমেত মুরগির মাংস ২৫০ গ্রাম
নুন- স্বাদমতো
পেঁয়াজ কুচি- ২টি
গাজর কুচি- আধকাপ
গোলমরিচ ৮-১০টি
পেঁয়াজ পাতা- আধ কাপ
তেজপাতা- ২-৩টি
জল ১ লিটার

পদ্ধতি

মুরগির মাংস ভালো করে ধুয়ে রাখুন। এবার একটি পাত্রে জল ফুটিয়ে তাতে মাংস দিয়ে ১০ মিনিট ফুটিয়ে নিন। দশ মিনিট পর ওই জলেই দিন তেজপাতা, পেঁয়াজ, গাজর কুচি। আঁচ কমিয়ে কিছুক্ষণ। এরপর হয়ে এলে স্যুপে নুন ও গোলমরিচ ছড়িয়ে গরম গরম মোমোর সঙ্গে পরিবেশন করুন।

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ