SIR কাজে টেকনিক্যাল সমস্যায় বিপর্যস্ত BLO, চিৎকার করে কাঁদলেন

Share:

নিজস্ব প্রতিনিধি, পান্ডুয়া: হুগলি জেলার পান্ডুয়ার বাঁটিকা বৈচী গ্রাম পঞ্চায়েতের BLO সুমিতা মুখোপাধ্যায় টেকনিক্যাল সমস্যাজনিত বিলম্ব ও কাজের অতিরিক্ত চাপের কারণে মানসিকভাবে ভেঙে পড়েন ।বাড়িতে হাউমাউ করে কেঁদে ওঠেন।আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। বিএলও কাঁদছেন এই ছবি নিমিষে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। অনেকেই লেখেন “এ যেন ছেড়ে দে মা কেঁদে বাঁচি”।ইতিমধ্যে প্রায় ৩০০টি এন্ট্রি করা সত্ত্বেও তাঁকে ব্লক অফিসে ডেকে পাঠিয়ে সকাল ১১.৩০ থেকে বিকেল ৪.৩০ পর্যন্ত সার্ভার সমস্যার মাঝেও আটকে রাখা হয় বলে অভিযোগ। শারীরিক অসুস্থতা ও না খেয়ে দীর্ঘক্ষণ বসিয়ে রাখায় তিনি শারীরিক ভাবে ভেঙে পড়েন।স্বামী বিশ্বজিৎ ঘোষের অভিযোগ, সার্ভার ডাউন থাকা সত্ত্বেও দোষ চাপানো হচ্ছে BLOদে’র ওপর। অনিমেষ হালদার(Animesh Haldar) জানান, রাজ্যজুড়ে একই ভাবে BLOদের ওপর অমানবিক চাপ তৈরি হয়েছে।

ব্লক প্রশাসন মন্তব্য করতে রাজি না হলেও নির্বাচন কমিশনের দাবি,সুমিতা(Sumita) ‘লো পারফর্মিং BLO’, তাঁকে ব্লকে এনে অ্যাপ বোঝানো হয়েছিল এবং প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও তার আপলোডিং ডেটা কম থাকায় তাকে ডেকে পাঠানো হয়েছিল। যাতে কি সমস্যা হচ্ছে তা জানা যায়। অন্যদিকে,এস আই আর ফর্ম না নেওয়ায় প্রাক্তন বৌমা ও তার বর্তমান স্বামীর হাতে আক্রান্ত এক ব্যক্তি।শান্তিপুর থানায়(Shantipur P.S.) অভিযোগ দায়ের আক্রান্তের। সূত্রের খবর, শান্তিপুরের ঘোড়া ডাঙ্গা এলাকার বাসিন্দা এক ব্যক্তির বাড়ীতে বিএলও এস আই আর এর ফর্ম দিতে এলে ওই ব্যক্তি তার প্রাক্তন বৌমার ফর্ম গ্রহণ না করে ফিরিয়ে দেন।

অভিযোগ, শনিবার সকালে হঠাৎই ওই ব্যক্তির বাড়িতে তার প্রাক্তন বৌমা তার বর্তমান স্বামীকে নিয়ে আসে ও এস আই আর এর ফর্ম চায়। অভিযোগ, সেই ফর্ম না থাকায় তা দিতে পারেননি ওই ব্যক্তি। অভিযোগ এর পরই ওই ব্যক্তিকে মারধর করে তার প্রাক্তন বৌমা ও তার বর্তমান স্বামী। পরে ওই ব্যক্তির চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে। ঘটনায় আহত ওই ব্যক্তি শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

৯,০০০mAh ব্যাটারি, ১৮৫Hz ডিসপ্লে-সহ বাজারে আসছে Redmi K100

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি