বিনা ডকুমেন্টসে চটপট লোন , প্রতারণা চক্রের ২ মহিলা সহ ধৃত ৪

Share:

নিজস্ব প্রতিনিধি,আমডাঙ্গা: গ্রামের সহজ সরল মানুষগুলিকে বিনা ডকুমেন্টসের ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা চক্রের হদিস পেল আমডাঙ্গা থানা(Amdanga P.S.)। উত্তর ২৪পরগনা জেলার আমডাঙ্গা থানা এলাকায় লোন পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার দুই মহিলা সহ মোট ৪ জন অভিযুক্ত। শনিবার আমডাঙা থানায় এক সাংবাদিক সম্মেলন করে বারাসত জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(Add.S.P.) অতীশ বিশ্বাস জানান, গ্রামের সাধারণ সহজ সরল মানুষকে নো ডকুমেন্টস এ লোন পাইয়ে দেবে বলে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করে একটি চক্র। প্রতারকদের ফাঁদে পা দিয়ে সর্বসন্ত হওয়া এক ব্যক্তির থেকে গত ১৫ ই নভেম্বর আমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ পায়। অভিযোগ পাওয়া মাত্রই আমডাঙ্গা থানার আইসি রাজকুমার সরকারের নেতৃত্বে একটি তদন্তকারী দল প্রতারিতদের সঙ্গে কথা বলে হদিশ পায় এই সাইবার ক্রাইমে যুক্ত থাকা বেশ কয়েকজনের।

প্রথমে গ্রেফতার করা হয় আমডাঙার বাসিন্দা নুরুল হাসান নামে এক যুবককে। তাকে জিজ্ঞাসাবাদ করার পর আমডাঙার মাসুন্দা গ্রাম থেকে শেখ মনিরুল ইসলাম(Sk.Manirul Islam) নামে আর এক যুবককে আমডাঙ্গা থানার পুলিশ গ্রেফতার করে। মনিরুল ইসলামকে গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করার পর বিরাটির নিমতা থানার এলাকা থেকে সৈকত পাল নামে আর একজনকে গ্রেফতার করা হয়। এই দুইজনকে ধারাবাহিক ভাবে জিজ্ঞাসাবাদ করার পর এই চক্রের সঙ্গে যুক্ত আরো দুই মহিলার খোঁজ পাওয়া যায়। যারা আগে কসবার একটি কল সেন্টারে চাকরি করতেন। এদের একজনের নাম রিয়া দত্ত অপর জনের নাম সুপ্রিয়া নন্দী। এরা দুজনেই বেলঘরিয়ার(Belgharia) বাসিন্দা। এই দুই মহিলার নামে এর আগেও এয়ারপোর্ট থানায় একাধিক জালিয়াতি মামলার অভিযোগ রয়েছে। এটা ছিল এদের সংগঠিত অপরাধ। এদের কাছ থেকে বেশ কিছু ডেবিট কার্ড এবং এটিএম কার্ড উদ্ধার করে পুলিশ। যাদের কাছে প্রতারণা করে এরা অর্থ নিয়েছে সেগুলি আইন আদালতের মাধ্যমে ফেরত দেওয়া হবে বলে জানান তিনি। অন্যদিকে,আমডাঙ্গা থানার বিভিন্ন জায়গায় বিএসএনএলের তামার তার চুরি এবং এক প্রাক্তন সেনা কর্মীর বাড়িতে চুরির ঘটনার কিনারা করল তদন্তকারিক আধিকারিকরা।

শনিবার এক সাংবাদিক সম্মেলনে বারাসাত জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস এবং বারাসত মহকুমা পুলিশ আধিকারিক (SDPO)আজিঙ্কার বিদ্যাগার আনন্দ সাংবাদিক সম্মেলন করে জানান বাড়িতে গৃহকর্তা না থাকার সুযোগ নিয়ে একের পর এক বাড়িতে চুরি হচ্ছিল। সেই তদন্তে নামে আমডাঙ্গা থানার পুলিশ। থানার আইসি রাজকুমার সরকারের নেতৃত্বে একটি তদন্তকারী দল প্রথমে সালমান নামে এক অপরাধীকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের হদিস পায় পুলিশ। জিজ্ঞাসাবাদে সোলেমান জানায় গত ১৬ ই নভেম্বর ওই প্রাক্তন সেনা কর্মীর বাড়িতে সে চুরি করে। কাঁসা-পেতল ও রুপোর বাসনপত্র এবং অলংকারও চুরি করে। তল্লাশিতে পুলিশ চুরি করা মাল উদ্ধার করে। অন্যদিকে bsnl এর রাস্তার তলা দিয়ে যাওয়া আন্ডারগ্রাউন্ড কেবিলের তামার তার চুরির অভিযোগে আবু হোসেন এবং গফুর গোলদার নামে দুই চোরকে গ্রেফতার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করার পর চুরি যাওয়া তামার তার উদ্ধার হয়।

৯,০০০mAh ব্যাটারি, ১৮৫Hz ডিসপ্লে-সহ বাজারে আসছে Redmi K100

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি