আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নির্বাচনের আগে বাংলাজুড়ে সিভিক ভলান্টিয়ারদের শুরু প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি : বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য পুলিশ। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। তাই তাদের সভ্যতা শেখাতে প্রশিক্ষণ দিতে কোমর বেঁধে নেমেছে রাজ্য পুলিশ।

জানা গিয়েছে, উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং পশ্চিমদিকে এই প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে। ভলেন্টিয়ারদের মূলত শেখানো হচ্ছে কি করতে হবে না। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের চারটি জায়গায় ধাপে ধাপে এই প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। পাশাপাশি হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গাতে সিভিক ভলেন্টিয়ারদের এই প্রশিক্ষণ দেওয়ার কাজ হবে। নদিয়া এবং মুর্শিদাবাদের প্রশিক্ষণ হবে কৃষ্ণনগরের সশস্ত্র পুলিশের নবম ব্যাটেলিয়ানে। প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে ঝাড়গ্রাম, হাওড়া, গ্রামীণ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি গ্রামীন জেলা পুলিশেও। পাশাপাশি আসানসোল, পুরুলিয়া, দুর্গাপুর ও বীরভূমের রাজনগরের আয়োজন হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে ও সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণের কাজ শুরু হবে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে সশস্ত্র পুলিশের চতুর্থ ব্যাটেলিয়ানে প্রশিক্ষণ হবে মালদা, দক্ষিণ দিনাজপুর, ইসলামপুর, রায়গঞ্জ জেলা পুলিশের সিভিকদের।

ভলেন্টিয়ারদের প্রথমেই শেখানো হচ্ছে শারীরিক সুস্থতা। এর পাশাপাশি আইন বিষয়ে সম্মুখ ধারণা বজায় রাখার কথা বলা হচ্ছে। মানুষের সঙ্গে ব্যবহার কি ধরনের করতে হবে, কিভাবে কথা বলতে হবে সবটাই শেখানো হবে। শুধু তাই নয় সাধারণ মানুষের পাশাপাশি উচ্চপদস্থ কর্তাদের সামনেই আদব-কায়দা কেমন হবে তা হাতে- কলমে প্রশিক্ষণ করে দেখানো হচ্ছে। পাশাপাশি কি কাজ সিভিকরা করতে পারবেন না, সেটাও বলে দেওয়া হয়েছে। রাস্তায় গাড়ি ধরলে গাড়ির কোনও কাগজপত্র সিভিকেরা হাতে নিতে পারবেন না। কোনও অফিসার গাড়ির নথিপত্র নিতে বললে, বিনয়ের সঙ্গে বিষয়টি জানাতে হবে। বছর দেরেক আগে সিভিকদের জন্য কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়ার নিয়ম ফের মনে করিয়ে দেওয়া হয়েছে এই প্রশিক্ষণে।

সিভিক ভলেন্টিয়ারদের এই প্রশিক্ষণটিকে অত্যন্ত ইতিবাচক হিসেবে তারা দেখছেন। তারা মনে করেন সরাসরিভাবে পুলিশে যুক্ত না হলেও বাহিনীর সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। নির্দিষ্ট প্রশিক্ষণের প্রয়োজন।

Published by:

Share Link:

More Releted News:

মিহিজামের জঙ্গলে যুবক-যুবতীর দেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য,তদন্ত শুরু

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

ডায়মন্ড হারবার, মগরাহাটের ১৫ বুথে পুনর্নির্বাচনে ভোট পড়ল ৯০ শতাংশ

ভোট দিয়ে হরিয়ানায় ফেরার পথে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস রানিগঞ্জে দুর্ঘটনার কবলে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

গণনা পরবর্তী উত্তেজনা নিয়ন্ত্রনে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন জলপাইগুড়িতে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ