সরকারি চাকরির নামে টাকা আত্মসাৎ! ১৫টি অ্যাডমিট সহ গ্রেফতার অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, তমলুক: সরকারি চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করার অভিযোগ। প্রতারণার অভিযোগে প্রায় ১৫টি অ্যাডমিট কার্ড সহ ১ অভিযুক্তকে গ্রেফতার করেছে তমলুক থানার পুলিশ।

জানা গিয়েছে, আগামী রবিবার পুলিশ বিভাগে পরীক্ষা রয়েছে। এই পরীক্ষার সঙ্গে আরও বেশ কিছু সরকারি চাকরির পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তারমধ্যেই অ্যাডমিট কার্ড সহ শেখ মৈনুদ্দিন নামে এক এক ব্যক্তিকে গ্রেফতার করল তমলুক থানার পুলিশ। অভিযুক্ত মৈনুদ্দিন ডিস্ট্রিক্ট ড্রাগ লাইসেন্স অফিসের গ্রুপ ডির কর্মচারী। সে রায়গঞ্জের বাসিন্দা।

পুলিশ সূত্রের খবর, তমলুকে চাকরির জন্য সরকারি আবাসনেই থাকত সে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তার আবাসনে গিয়ে তাকে পাকড়াও করে। পুলিশের কাছে আগে থেকে খবর ছিল, অভিযুক্তের কাছে অ্যাডমিট কার্ড ও আরও বিভিন্ন সরকারি চারকির নথি রয়েছে। তারপরেই তাকে গ্রেফতার করা হয়। তার ভাড়া বাড়িতে ১৫টির বেশি অ্যাডমিট কার্ড পাওয়া যায়। সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ তার বিরুদ্ধে। তারপরেই তাকে পুলিশ গ্রেফতার করে। বুধবার দুপুর দুটোয় অভিযুক্তকে তমলুক আদালতে পেশ করা হয়। পুলিশ ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে।

এই ঘটনার সঙ্গে কোনও চক্র জড়িত আছে কিনা জানতে তৎপর পুলিশ। তাকে নিজেদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ। সামনেই যেহেতু পুলিশের পরীক্ষা রয়েছে, তাই আগে থেকেই সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন। পরীক্ষার সময় যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে কড়া নজর রাখা হয়েছে বলে জানান তমলুক পুলিশের এক আধিকারিক।

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ