নিউ টাউনে স্বর্ণকার খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিন মঞ্জুর

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে স্বস্তি পেলেন নিউটাউনের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণ। আজ বুধবার (২৬ নভেম্বর) শর্তসাপেক্ষে তাঁর আগাম জামিন মঞ্জুর করেছে বারাসত জেলা আদালত।

গত ২৯ অক্টোবর নিউটাউন থানার যাত্রাগাছি থেকে উদ্ধার করা হয়েছিল স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার ক্ষতবিক্ষত দেহ। তাঁর পৈতৃক বাড়ি পশ্চিম মেদিনীপুরে। সল্টলেকের কাছে দত্তাবাদে তাঁর গয়নার দোকান রয়েছে।স্বপনের দেহ উদ্ধারের পরেই তাঁর পরিবারের তরফে  অভিযোগ করা হয়, মৃত্যুর ঠিক আগের দিন অর্থাৎ ২৮ অক্টোবর তাদের দত্তাবাদের দোকানে এসেছিলেন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। চুরির গয়না স্বপনের দোকানে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন। তদন্তের নাম করে দোকান থেকে তুলে নিয়ে যান স্বপন এবং ওই বাড়ির মালিক গোবিন্দ বাগকে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে।

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ খণ্ডন করেন খবরের শিরোনামে থাকা প্রশান্ত। উল্টে তিনি দাবি করেন, ‘তাঁর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে।’ অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা চলাকালীন রাজগঞ্জের বিডিও নিজের দফতরে হাজির ছিলেন না। এই কারণে কমিশনের তরফে তাঁকে কারণ দর্শানোর নোটিশও ধরানো হয়। সরকারি নিয়ম অনুযায়ী, বিডিও স্তরের কোনও আধিকারিককে নিজের কাজের এলাকা ছেড়ে বাইরে যেতে হলে জেলাশাসকের অনুমতি নিতে হয়। এ ক্ষেত্রে তা নেওয়া হয়েছিল কি না, জেলাশাসকের কাছে তা-ও জানতে চায় কমিশন।  খুন ও অপহরণের মামলা রুজু হওয়ায় কয়েক দিন আগেই আগাম জামিন চেয়ে বারাসত আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রশান্ত। এদিন শর্তসাপেক্ষে তাঁর আবেদন মঞ্জুর হয়েছে।

জামুড়িয়ায় ইসিএলের কয়লাখনিতে ধস, মৃত ১ শ্রমিক, আহত অনেকে

অনটন বাধা নয়, উচ্চমাধ্যমিকে ৪৭০ পেয়ে বাজিমাত সুমির

আইপিএল শেষ হলেই চাকরি হারাতে পারেন ৩ দলের অধিনায়ক, তালিকায় কারা?

শেখ হাসিনার বেয়াইকে চোখের জলে চির বিদায়

জ্বালানি সঙ্কটের কারণে ঢাকাগামী বিমান পরিষেবা বন্ধ করল এয়ার ইন্ডিয়া

উচ্চমাধ্যমিকে ফার্স্ট আদৃতকে ফোন করলেন মুখ্যমন্ত্রী, শুভেচ্ছা জানিয়ে আর কী বললেন?‌

সিংহাসন ফিরে পেল ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’, ‘পরিণীতা’, ‘পরশুরাম’-এর কী হাল?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

‘‌অভিন্ন দেওয়ানি বিধি বাংলার মানুষ চেয়েছে বলেই হবে’‌, স্পষ্ট বার্তা শমীকের

জন্মদাতা বাবার লাগাতার ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৬ বছরের কিশোরী, পুলিশের জালে নরপশু

জীবনের পরীক্ষার পর উচ্চমাধ্যমিকেও সফল অদ্রিজা, ৮২টি কেমো নিয়েও মেধাতালিকায় স্থান