পিজির জানলা দিয়ে ছাত্রীর জামা কাপড় বদলানোর ছবি তুলে গ্রেফতার ছাত্র

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউ টাউন:বেসরকারি কলেজ ছাত্রীর পোশাক বদলানোর ছবি গোপনে মোবাইলে তুলে বন্ধুদের মধ্যে শেয়ার করার অভিযোগ। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার বেসরকারি কলেজের ছাত্র। গ্রেফতার করল বিধাননগর মহিলা থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে বিধাননগর কোর্টে(Bidhanagar Court) পেশ করা হয়।পুলিশ সূত্রে খবর ,একটি বেসরকারি কলেজের ছাত্র যে মেদিনীপুরের বাসিন্দা, সল্টলেকের নয়াপট্টিতে পিজিতে(P.G.) থাকত। অভিযোগকারী ছাত্রী সেও পিজিতে থাকতো। পাশাপাশি দুটো বিল্ডিং – এ।পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত ছাত্র জানালা দিয়ে পোশাক বদলানোর ছবি তোলে ওই ছাত্রীর।সেই ছবি বিভিন্ন বন্ধুদের দেখায়। শুধু তাই নয় সেই ছবি বন্ধুদের মধ্যে শেয়ার করা হয়।

সেই খবর কোনো ভাবে ওই ছাত্রী জানতে পেরে থানায় অভিযোগ করে।অভিযোগ এর ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে বুধবার গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুরে তাকে বিধাননগর আদালতে পেশ করা হয়। ক্রমাগত ক্যামেরায় বা মোবাইলের মাধ্যমে মহিলাদের গোপন অঙ্গের ছবি তুলে কখনো ব্ল্যাকমেলিং কখনো বা সেই ছবি নেট দুনিয়ায় শেয়ার করে দেওয়া হচ্ছে। মোবাইলের মাধ্যমে সেই ছবি পৌঁছে যাচ্ছে সর্বত্র।

অনেক সময় এই ঘটনার দরুন আত্মহত্যার ঘটনা ঘটছে। আধুনিক সমাজে মোবাইল ব্যবহার সর্বত্র ছড়িয়ে পড়েছে। এক্ষেত্রে অপরিণত বয়সে যে ধরনের অপরাধ ওই ছাত্র ঘটিয়েছে তাকে কেন্দ্র করে পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তের স্বার্থে পুলিশ এই ছাত্রের মোবাইলটি আটক করেছে।ওই ছাত্রীর বয়ান রেকর্ড করেছে পুলিশ। আদালতে ছাত্রীকে দিয়ে গোপন জবানবন্দি রেকর্ড করানোর উদ্যোগ নিয়েছে পুলিশ।পিজির ধৃত ছাত্রের অন্যান্য সহযোগী পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘আমরা অনন্য’, ইংলিশ বধের পর হুঙ্কার আর্জেন্টিনা কোচের

কারও জীবনে সুখবর, কারও পরিবারের মৃত্যু, রথের দিন টালমাটাল এই রাশির জাতকের জীবন

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা