বিকানের এক্সপ্রেসের দুর্ঘটনা স্থলে ভূতের উপদ্রব ঠেকাতে হরিনাম

একবিংশ শতাব্দিতেও বিজ্ঞান একদিকে অন্যদিকে অন্ধ বিশ্বাস। একে ঘিরেই এখনও আবর্ত আমাদের গ্রাম বাংলা

Share:

নিজস্ব প্রতিনিধি, ময়নাগুড়ি: একবিংশ শতাব্দিতেও বিজ্ঞান একদিকে অন্যদিকে অন্ধ বিশ্বাস। একে ঘিরেই এখনও আবর্ত আমাদের গ্রাম বাংলা। জলপাইগুড়ির ময়নাগুড়ির দোমহনিতে দক্ষিন মৌয়ামারী এলাকায় চলতি মাসের ১৩ তারিখ গুয়াহাটি গামি বিকানের এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। এই দুর্ঘটনায় বেশ কয়েক জনের মৃত্যু হয়। এরপর থেকেই স্থানীয় লোকজনের মধ্যে এক আতঙ্কের সৃষ্টি হয়েছে।

গ্রামবাসীদের দাবি, দুর্ঘটনার পর বেশ কয়েকটি দিন কেটে গেলেও এখনও কানে বাজে সেই চিৎকারের আওয়াজ। এখানে আত্মারা রয়েছে বলে দাবি এলাকার বাসিন্দাদের। আর তাতে অনেকেই ভয় পাচ্ছেন। সন্ধ্যা হলেই নাকি এলাকা থমথমে হয়ে যায়। সে কারণে দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তির কামনায় এবার দক্ষিণ মৌয়ামারী এলাকার লোকজন কীর্তন করল দুর্ঘটনাগ্রস্ত স্থানে। তাদের দাবি এখানে কীর্তন করার ফলে আত্মার শান্তি হবে। ফলে গ্রামবাসীদের কোনও ক্ষতি হবে না।

এলাকার বাসিন্দা সুবল ভৌমিক বলেন, দুর্ঘটনাগ্রস্ত স্থানে সন্ধ্যার পর অশরীরির উপস্থিতি টের পাওয়া যায়। শোভারানী মোহন্ত বলেন, দুর্ঘটনাগ্রস্ত স্থানে কিছু রয়েছে সেটা কিন্তু টের পাওয়া যায়। আর এর ফলে এলাকার লোকজন দের যেন কোনো অঘটন না ঘটে এর ফলে কীর্তন এর আয়োজন করা হয়েছে। যদিও অনেকের দাবি এখানে দুর্ঘটনার কারণে অনেকে এখনও আতঙ্কে রয়েছে। যার কারণেই একটা ভয়ের সৃষ্টি হয়েছে এলাকায়। আর এই ভয়ের থেকে সৃষ্টি হয়েছে ভূতের আতঙ্ক।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২