Loading live market data...
Loading active stocks...
Connecting...

অবশেষে জয়! জিআই ট্যাগ পেল দার্জিলিংয়ের কমলা

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতের মিঠেকড়া রোদ্দুর, দুপুরে নরম রোদে চুল এলিয়ে কমলালেবুর খোসা ছাড়িয়ে টপাটপ মুখে দেওয়া- এ দৃশ্য আজ থেকে ১০ বছর আগেও দেখা যেত অহরহ। হাঁড়ে হাঁড়ে কাপুনি ছাড়াও শীত আসার প্রতিনিধিত্ব করে যারা সেই নলেন গুড়, জয়নগরের মোয়া, পিঠা পুলির সঙ্গে এক আসনে  নিঃসন্দেহে জায়গা করে নেবে কমলা লেবু। শীতের এই মরশুমী ফলটি নিয়ে আমাদের গর্বের শেষ নেই। এর আগে দার্জিলিংয়ের চা পেয়েছিল জিআই ট্যাগ। এবার কমলা। লড়াই জারি ছিল দীর্ঘদিন ধরে। অবশেষে এল বহু প্রতীক্ষিত জয়। শৈলরানির মুকুটে নয়া পালক যুক্ত হল কমলালেবুর কল্যাণে।      

সম্প্রতি এই স্বীকৃতি প্রদান করেছে শিল্প ও বাণিজ্য মন্ত্রক। তাতে উচ্ছ্বসিত জেলা প্রশাসন। তাই এখন পুরো উদ্যমে কমলালেবু রফতানির দিকে মনোযোগ দিচ্ছে তাঁরা। বুধবার কার্শিয়াংয়ে কমলালেবুর বাগান পরিদর্শন করবেন শিলিগুড়ির দৈনিক নিয়ন্ত্রিত বাজার সমিতি। চলতি সপ্তাহেই তারা কমলালেবুর ৪৫০ কেজির কনসাইনমেন্ট পাঠাতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। 

এমনিতেই দার্জিলিংয়ের কমলা লেবুর চাহিদা সর্বত্র রয়েছে। মনে করা হচ্ছে জিআই ট্যাগ মেলার পর এই চাহিদা আরও বেশি বৃদ্ধি পাবে। সেই জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে দৈনিক নিয়ন্ত্রিত বাজার সমিতি সরাসরি কৃষকদের কাছ থেকে কমলালেবু কিনবে। প্রসঙ্গত, দার্জিলিং জেলার অন্যান্য অর্থকারী ফসলের মধ্যে চা অন্যতম। এই চায়ের রূপ রস গন্ধের সঙ্গে আর কিছুর তুলনা হবে না। ভুবন বিখ্যাত চা জিআই ট্যাগ পেয়েছে বহু আগেই। বাকি ছিল কমলা লেবুর।

দার্জিলিংয়ের কমলা লেবুর রূপ এবং স্বাদ মনোমুগ্ধকর। চায়ের মতো কম্এমলাও তাই প্রধান অর্থকারী ফসল। প্রশাসন সূত্রে খবর, কমলা লেবুর জিআই ট্যাগের জন্য ২০২১ সালে প্রথম চিন্তাভাবনা করে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। তারা এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদনও জানায়। ২০২২ সালের ২২ অগস্ট জিআই রেজিস্ট্রেশনে তাদের আবেদন গ্রহণ করা হয়। ২০২৪ সালে শুনানি হয়। মিরিকের কমলা লেবু সেখানে প্রদর্শিত হয়।  চলতি বছরের ২৪ নভেম্বর দার্জিলিংয়ের কমলার নামে জিআই ট্যাগ দেওয়া হয়েছে। 

শৈলরানির কমলালেবু হয় তিন ধরনের। গুটি, মাঝারি ও বড়। ত্বক থাকে পাতলা। লেবুর কোয়ার সঙ্গে লেগে থাকে খোসা। স্বাদে অসম্ভব মিষ্টি। নিয়ন্ত্রিত বাজার সমিতি জানিয়েছে, পাহাড় থেকে ২৬৮৭ কেজি কমলা কলকাতা সহ দক্ষিণবঙ্গে পাঠানো হয়েছিল। এবার প্রথম পর্যায়ে ৪৫০ কেজি কমলা লেবু পাঠানো হবে। 

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার