বছর শেষে শুক্রাদিত্য রাজযোগ, এই রাশির জাতকদের সোনায় সোহাগা

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্যোতিষশাস্ত্রে যখনই কোনও গ্রহ কোনও রাশিচক্রের মধ্যে গোচর করে বা আগে থকেই উপস্থিত থাকে, তখন অবশ্যই কিছু না কিছু বিশেষ যোগ তৈরি করে। এই ডিসেম্বর মাসে এমনই এক বিরল কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। ১৬ ডিসেম্বর সূর্য ধনু রাশিতে গমন করবে। ২০ ডিসেম্বর শুক্রও একই রাশিতে প্রবেশ করবে। ফলে শুক্র এবং সূর্যের সংযোগ ধনু রাশিতে শুক্রাদিত্য যোগ তৈরি করবে। ২০২৬ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত সূর্য ধনু রাশিতে অবস্থান করবে, তারপর মকর রাশিতে প্রবেশ করবে। এর ফলে ২০২৬ সালের নতুন বছরেও শুক্রাদিত্য যোগ তৈরি হতে পারে। তাহলে চলুন জেনে নেওয়া যাক শুক্রাদিত্য রাজযোগের মাধ্যমে কোন রাশির জাতকরা উপকৃত হতে পারেন।

মিথুন

মিথুন রাশির জন্য, এই যোগ মানসিক বিভ্রান্তির সমাধান আনতে পারে। জীবনে স্থিতিশীলতা আনতে পারে। পুরনো চাপ কমে যাবে। ভবিষ্যতের জন্য বিনিয়োগ লাভজনক হতে পারে। পারিবারিক সমস্যার সমাধান হবে। সম্পর্কের উপর আস্থা বৃদ্ধি পাবে। যারা চাকরি পরিবর্তন করতে চান তারা নতুন সুযোগ পেতে পারেন। তবে, চরম কোনও সিদ্ধান্ত নিলে তা সাবধানতার সঙ্গে নিন।

 সিংহ

শুক্রাদিত্য যোগ সিংহ রাশির জাতকদের জন্য নতুন আশার দ্বার খুলে দেবে।  কেরিয়ারে স্থিতিশীলতা আসবে। কোনওঁ গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার ক্ষমতা অনুধাবন করতে পারবেন। আপনার আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। খরচও বাড়বে। প্রেম এবং বিবাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন।

তুলা

শুক্রাদিত্য যোগ তুলা রাশির জাতকদের জন্য অত্যন্ত ইতিবাচক ফলাফল বয়ে আনবে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। ব্যবসায় নতুন অংশীদার খুঁজে পাবেন। চাকরিতে মর্যাদা এবং প্রতিপত্তি বৃদ্ধির লক্ষণ রয়েছে। হঠাৎ আর্থিক লাভ এবং মুলতুবি থাকা অর্থ পাওয়ার সম্ভাবনা প্রবল। ঊর্ধ্বতন ব্যক্তির সাহায্য আপনার কাজকে এগিয়ে নিতে সাহায্য করবে। সম্পর্কে মাধুর্য্য আসবে।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২