প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের চাকরি বহাল, অভিজিতের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চের

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিকের ৩২ হাজার চাকরি বাতিলের নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Ex Justice Avijit Gangopdhay) চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিলেন তা খারিজ করে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। প্রাথমিকে ৩২ হাজার চাকরি বহাল রইল। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ করে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ হল ৯ বছর পর চাকরি চলে গেলে পরিবারের ওপর প্রভাব পড়বে।

আদালত এই রায় দেওয়ার আগে পর্যবেক্ষণ করতে গিয়ে বলে, এতদিন যারা চাকরি করেছেন সেই বত্রিশ হাজার শিক্ষক এবং তাদের পরিবারের কথা ভেবে আদালত চাকরি বাতিল করছে না। দুর্নীতি হয়েছে এ কথা মেনে নিয়ে এতগুলো পরিবারের কথা ভেবে চাকরি বাতিলের সিদ্ধান্ত খারিজ করল আদালত। ফলে ৩২ হাজার চাকরি প্রার্থীর চাকরি যাচ্ছে না। এদিন রায় পড়েন বিচারপতি তপোব্রত চক্রবর্তী। বুধবার দুপুর ২টো বেজে ২৪ মিনিটে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্র এজলাসে উঠে এই রায় দেওয়ার প্রক্রিয়া শুরু করেন।এদিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই রায় দেওয়ার সময় বলে, কিছু নিয়মে অনিয়ম হয়েছে।

কিন্তু তার জন্য সবার চাকরি বাতিল করা উচিত বলে মনে করছে না আদালত। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, প্রাথমিক স্কুলের ৩২ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল করে দিয়েছিলেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২০১৪ সালের টেটের ভিত্তিতে ২০১৬ সালে প্রাথমিকে প্রায় ৪২ হাজার ৫০০ শিক্ষক নিয়োগ হয়েছিল। সেই নিয়োগ প্রক্রিয়াতে বেনিয়মের অভিযোগ সামনে এসেছিল। এরপর ২০২৩ সালের মে মাসের ১২ তারিখ ওই মামলার রায় ঘোষণা করেছিলেন তৎকালীন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চাকরি হারিয়েছিলেন ৩২ হাজার প্রশিক্ষণহীন শিক্ষক। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন চাকরি বাতিল হলেও ওই শিক্ষকেরা স্কুলে যাবেন। তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে রাজ্যকে। সেখানে যোগ্য এবং উত্তীর্ণদের চাকরি বহাল থাকবে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২