ভারতীয় নিঃসন্তান মহিলাকে মা সাজিয়ে সম্পত্তি হাতানোর অভিযোগ বাংলাদেশির বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি,হিঙ্গলগঞ্জ: অসহায় মায়ের চোখের জলে দিন কাটছে।সাহায্যের জন্য কাকুতি মিনতি জানাচ্ছেন তিনি।বাংলাদেশের খুলনা এলাকার জান্নাতুল মণ্ডল(Jannatul Mandal) নামে এক মহিলা গত কয়েক বছর আগে অবৈধ ভাবে হিঙ্গলগঞ্জ বিধানসভার হাসনাবাদ ব্লকের হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের পশ্চিম শিমুলিয়ার ১৫ নম্বর বুথে প্রবেশ করেন। এখানে রহিমা সর্দার (Rahima Sardar)ও ফজের আলী সর্দার নামে এক দম্পতির কাছে আশ্রয় নেন। এই দম্পতি নিঃসন্তান(অর্থাৎ তাদের ছিল না কোন সন্তান)। সেখানে কয়েক বছর থাকার পর ফজের আলী সর্দার মারা গেলে রহিমা সর্দারকে মা বানিয়ে যাবতীয় নথিপত্র বানিয়ে ফেলেন জান্নাতুল মণ্ডল। তারপর সে ওই এলাকায় বিয়েও করে নেন এক ভারতীয়কে। এই রহিমা সর্দারকে মা সাজানোর সুবাদে সমস্ত সম্পত্তি হাতানোর চেষ্টা করছে বাংলাদেশি অনুপ্রবেশকারী মহিলা জান্নাতুল মণ্ডল।

সম্পত্তি হাতানো নিয়ে রহিমা সর্দারের ওপর এর আগে বেশ কয়েকবার হামলাও চালিয়েছে এই বাংলাদেশি অনুপ্রবেশকারী মহিলা। এই জান্নাতুল মণ্ডল এখানকার যাবতীয় নথি বানিয়ে বার্ধক্য ভাতা, লক্ষীর ভান্ডার, রেশনের মালপত্র সহ যাবতীয় সরকারি পরিষেবা পাচ্ছেন এমনটাই দাবি, করেছেন জান্নাতুল মণ্ডলের নিকট আত্মীয়। এখন অসহায় বৃদ্ধা রহিমা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন। তাঁর সম্পত্তি বাঁচানোর জন্য প্রতিবেশীদের কাছে সহযোগিতা চাইছেন। তিনি সংবাদ মাধ্যমকে দেখে কান্নায় ভেঙে পড়েন এবং তিনি সাহায্য চাইলেন। তিনি বলেন, ‘আমার স্বামী কয়েকবছর আগে মারা গেছেন। আমার বলতে আর কেউ নেই। আমার মাঠে ফসলের জমি রয়েছে তিন বিঘা’।

আর একটি বাড়ি রয়েছে দশ কাঠা জমির ওপরে। যার বর্তমান বাজার মূল্য কোটি টাকা। সেই অর্থ লোভে এই বৃদ্ধার উপরে চাপ সৃষ্টি করছেন বাংলাদেশি রহিমা। তিনি বিচারের আশায় পথ চেয়ে বসে রয়েছেন। তিনি চাইছেন এই এসআইআর পদ্ধতিতে সঠিক ভাবে খতিয়ে দেখা হোক এবং তার সরলতার সুযোগ নিয়ে আই কার্ড, আধার কার্ড তৈরি করে ফেলেছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারী তার নাম বাদ দেওয়া হোক। তিনি আর বেশি কিছু বলতে পারছেন না।শুধু অঝোরে কেঁদেই চলেছেন।

 

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২