নাইজেরিয়ায় উদ্ধার অপহৃত ১০০ শিশু, বাকিদের খোঁজে তল্লাশি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি ক্যাথলিক স্কুল থেকে অপহরণ করা হয়েছিল শতাধিক শিশুকে। তাদের মধ্যে ১০০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। অপহরণকারীদের কাছে আটকে রয়েছে এখনও শতাধিক শিশু। তাদের উদ্ধার করতে তৎপর নাইজেরিয়া প্রশাসন (Nigeria administration)।

জানা গিয়েছে, গত ২১ নভেম্বর নাইজার স্টেটের আগোয়ারা জেলার পাপিরি এলাকার সেন্ট মেরি স্কুল থেকে ৩০৩ শিশু ও ১২জন শিক্ষককে অপহরণ করার অভিযোগ ওঠে। অপহৃতদের মধ্যে বেশিরভাগই ১০-১৮ বছরের মধ্যে পড়ুয়া। উদ্ধার হওয়া শিশু আবুজায় পৌঁছে দেওয়া হয়েছে। সোমবার তাদের নাইজার প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে উদ্ধার হওয়া শিশুদের শারীরিক পরীক্ষা করা হচ্ছে। তারপরেই তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।

১০০জন শিশুকে উদ্ধার করার কথা জানিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র। তবে এখনও শতাধিক শিশু ও স্কুলকর্মীকে আটকে রেখেছে অপহরণকারীরা। তাঁদেরও উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। অপহরণের কয়েকদিনের মধ্যে ৫০ জন পড়ুয়া পালিয়ে বাড়ি ফিরে এসেছিল। রবিবার আরও ১০০ জন পড়ুয়াকে উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত ১৫৩ জন পড়ুয়া ও ১২ শিক্ষককে আটকে রাখা হয়েছে। তবে কীভাবে ১০০ জনকে উদ্ধার করা হয়েছে, সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। বাকিদেরও খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। যত দ্রুত সম্ভব তাদের ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

প্রসঙ্গত কয়েকদিন আগেই হেব্বি স্টেট এর মাগা শহরে সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে আরও ২৫ জন ছাত্রীকে অপহরণ করা হয়েছিল।

 

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!