এইমসে চাকরির টোপ, সুকান্ত মজুমদারের নাম করে টাকা তোলার অভিযোগ ,বিজেপি নেত্রী গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, কল্যাণী: এইমসে চাকরির টোপ, সুকান্ত মজুমদারের নাম করে টাকা তোলার অভিযোগ বিজেপি নেত্রীর বিরুদ্ধে।গ্রেফতার বিজেপি নেত্রী তনু খাস্তগীর।নদিয়ার কল্যাণী বসন্তপুর এলাকার ঘটনা।সুকান্ত মজুমদারের নাম করে এইমসে চাকরির টোপ। ৪ জনের কাছ থেকে প্রায় ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক বিজেপি নেত্রীর বিরুদ্ধে। অভিযুক্ত বিজেপি নেত্রীর নাম তনু খাস্তগীর(Tanu Khastagir)। তিনি উত্তর ২৪ পরগণার ব্যারাকপুরের মহিলা মোর্চার জেলা সম্পাদিকা। বাড়ি উত্তর ২৪ পরগনার হালিশহরে(Halisahar)।অভিযোগ, কল্যাণীর সগুনা অঞ্চলের ৪ জন বাসিন্দার কাছ থেকে এইমসে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রায় ৩ লাখ টাকা হাতিয়ে নেন তনু খাস্তগীর। অভিযোগ, বিজেপি নেতা সুকান্ত মজুমদারের নাম করে ২ মাসের মধ্যে এইমসে চাকরি পাইয়ে দেবেন বলে জানিয়েছিলেন তনু। কিন্তু ৮ মাস কেটে গেলেও চাকরি হয়নি চাকরিপ্রার্থীদের।

চাকরিপ্রার্থীরা জানান, রবিবার, এইমসে আর একজনের চাকরি করে দিতে টাকার প্রলোভন দেখান তনুকে। তিনি সেই টাকা পাওয়ার লোভে এইমসে হাজির হন। সেই সময় চাকরিপ্রার্থীরা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন এবং টাকা ফেরত চান তনুর কাছ থেকে। কিন্তু তা দিতে না পারায় তনুকে আটকে গয়েশপুর পুলিশ ফাঁড়িতে খবর দেন চাকরিপ্রার্থীরা।পুলিশ সূত্রে খবর, গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত মহিলাকে। তদন্ত চলছে। এই চক্রে আর কারা যুক্ত আছে তা জানতে পুলিশ তদন্ত করছে। কতজনের কাছ থেকে কি পরিমান টাকা ওই বিজেপি নেত্রী নিয়েছেন তার তথ্য সংগ্রহ করছে পুলিশ।
 

তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এমসি চাকরি দেওয়ার নাম করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে হাত পাকাচ্ছেন স্থানীয় বিজেপি নেতারা। এরা আবার স্বপ্ন দেখছেন আগামী বছর নির্বাচনে রাজ্যে ক্ষমতায় আসবেন। এর আগেও এরা বিগত নির্বাচনে ২ আসন পাবেন বলে চিৎকার করেছিলেন কিন্তু সেই স্বপ্ন সফল হয় নি। দেশের প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেল সহ সব বিক্রি করে দিচ্ছেন আর তাদের দলের নেতা চাকরি দেবেন বলে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিচ্ছেন। ধৃত বিজেপি নেত্রীর সঙ্গে দেশের প্রধানমন্ত্রী সহ অর্জুন সিং সুকান্ত মজুমদার সহ বহু বড় বড় নেতাদের ছবি এর আগে দেখা গিয়েছে।

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২