ভারতীয় বাবার বাংলাদেশি ছেলে, হুলুস্থুলু কাণ্ড হিঙ্গলগঞ্জে, তদন্ত শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি,হিঙ্গলগঞ্জ: ভারতীয় বাবার বাংলাদেশি ছেলে,আসল সন্তানরা পাঁচ ভাই এক বোন।কিন্তু হঠাৎ এই অতিরিক্ত বাংলাদেশি ভাই কোথা থেকে এল ,সেটাই জানে না ভারতীয় বাবার আসল ছেলেরা।সুকুমার দাস(Sukumar Das) এর ২০০২ সালের ভোটার লিস্টে নিজের বা তার পরিবারের কারো নাম নেই।হিঙ্গলগঞ্জের হাসনাবাদ পঞ্চায়েতের কদমতলা এলাকার ঘটনা ।এখানকার পুরনো বাসিন্দা বিমল দাস(Bimal Das) । বিমল দাসের ছটি সন্তান, তার মধ্যে পাঁচটি ছেলে একটি মেয়ে । বিমল দাস মারা গেছেন বিগত কয়েক বছর হয়েছে । এতদিন তার ছেলেরা কিছুই জানতো না, কিন্তু SIR শুরু হওয়ায় এখন জানতে পারে যে সুকুমার দাস নামে একজন বিমল দাসকে বাবা বানিয়ে প্রথমেই নিজে ভোটার হয়েছে।

তারপরে নিজের পরিচয় দিয়ে বাংলাদেশি স্ত্রীকে ভোটার বানিয়েছে এবং তারপর নিজেদের নথিপত্র দিয়ে নিজের ছেলেকেও এখানকার ভোটার বানিয়েছে। শুধু ভোটার কার্ডই না ভারতীয় যত নথিপত্র সবকিছুই তৈরি করেছে এই সুকুমার দাস ও তাঁর পরিবার । পাশাপাশি সেই সব নথি দিয়ে রীতিমতো ভারতীয় যতরকম সরকারি সুযোগ-সুবিধা সবই তারা ভোগ করে চলেছে । এই কথা জানার পর বিমল দাসের আসল ছেলে-স্বপন দাস বলেন ,আমরা এতদিন কিছুই জানতে পারিনি । এখন জেনেছি যে আমার বাবার নথিপত্র ব্যবহার করে সুকুমার দাস বলে এক ভদ্রলোক এখানকার ভোটার কার্ড বানিয়েছে ।

আমরা চাই তার ভোটার কার্ড বাতিল হোক । যদিও এই বিষয়ে যার বিরুদ্ধে অভিযোগ সেই সুকুমার দাস বলেন, তার বাবার নাম বিমল দাস । কিন্তু এই বিমল দাস তার বাবা সেই প্রসঙ্গ তিনি এড়িয়ে গেলেন এবং প্রশ্নের মুখে পড়ে পালিয়ে ঘরে চলে গেলেন। একই ঘটনা ঘটালেন সুকুমার দাসের ছেলে। সেও প্রশ্নের মুখে পড়ে ঘরের ভেতরে পালিয়ে যান।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে