বিদ্যুতের বিল ২ লক্ষ ৮৩ হাজার টাকা, ঘুম ছুটেছে গোলাম নবী খানের

Share:

নিজস্ব প্রতিনিধি,চন্দ্রকোনা: ভুতুড়ে বিদ্যুতের বিল এল এক বৃদ্ধর কাছে। বিদ্যুৎ বিল নিয়ে রাতের ঘুম উড়েছে বৃদ্ধ গোলাম নবী খানের। বাড়িতে BPL মিটার ।তার বিল আসে ২ লক্ষ ৮৩ হাজার টাকা।ভূমিহীন বৃদ্ধের ইলেকট্রিক বিল আসতেই পড়েছেন চরম সমস্যায়। বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে বিদ্যুৎ দফতরের দ্বারস্থ হয়েছেন বৃদ্ধ । একাধিক বার বিদ্যুৎ দফতরে যোগাযোগ করলেও মেলেনি কোন সুরাহা। এলাকাবাসী বলছেন অবিশ্বাস্য বিল। এটা কখনোই হতে পারে না। গোলামকে ভরসা জোগাচ্ছে এলাকার সাধারণ মানুষ। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের ধাইখন্ড গ্রামের। ধাইখণ্ড গ্রামের বাসিন্দা গোলাম নবী খান(Golam Navi Khan)। গোলাম সহ এলাকার প্রত্যেকেরই দাবি এলাকার শিলাবতি নদীর গর্ভে বেশ কয়েক বছর আগে তলিয়ে গিয়েছে গোলাম এর একমাত্র বসত বাড়ি।

তার পর থেকে গ্রামের মেয়ের বাড়িতে উঠেছে গোলাম।বেশ কয়েক বছর আগে বিদ্যুৎ দফতর থেকে ইলেকট্রিক মিটার সংযোগ নিয়েছিলেন গোলাম। হঠাৎ করে কয়েক বছর আগে গোলামের প্রথম বিদ্যুৎ দফতরের বিল আসে ১ লক্ষ ৯৩ হাজার টাকা। সেই বিল দেখে গোলাম দুশ্চিন্তায় পড়ে যান। সেই সময় বিদ্যুৎ দফতরে যোগাযোগ করেছিলেন।লিখিত আবেদনও করেছিলেন তিনি। ফের আবার কয়েকদিন আগে হঠাৎ গোলামের কাছে বিল আসে ২ লক্ষ ৮৩ হাজার টাকা। যা নিয়ে এই বিল দেখেই চরম দুশ্চিন্তায় বৃদ্ধ গোলাম।

ইতিমধ্যে একাধিকবার বিদ্যুৎ দফতরে লিখিত আবেদন নিবেদন করেও মেলেনি কোন সুরাহা।তবে গোলামকে এই বিষয়ে ভরসা যোগাচ্ছে গ্রামের মানুষজন। এখন দেখার বিপিএল(BPL) তালিকাভুক্ত এই গোলামের বিষয়ে কি সমাধান সূত্র বের হয়। তবে এবিষয়ে এখনো পর্যন্ত বিদ্যুৎ দফতরের কোনো প্রতিক্রিয়া মেলেনি। চন্দ্রকোনা বিদ্যুৎ দফতর সূত্রে খবর, ২০১০ সাল থেকে কোন বিদ্যুৎ বিল মেটান নি ওই ব্যক্তি। পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রুটি-রুজির খোঁজে এসেছিলেন শহরে.. তারাতলায় গোডাউন বিপর্যয়ে মৃত্যু নদিয়ার ২ নির্মাণ শ্রমিকের

তামান্না খুনে গুরুগ্রাম থেকে আরও ১ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

মহাকাশে পৌঁছে গেল ফিফা বিশ্বকাপের ফুটবল, চলছে বিশেষ গবেষণা

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি

তারাতলায় বন্ধুর ফ্ল্যাট থেকে গ্রেফতার গুদামের মালিক শম্ভুনাথ বেহরা, সকালেও চলছে উদ্ধারকাজ

একতলা বাদ দিয়ে তিনতলা থেকে কাজ! তারাতলা বিপর্যয়ে ৫ সদস্যের SIT গঠন

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

প্রশ্নচিহ্নের মুখে রিয়েলমির ভবিষ্যৎ! সিইও মাইকেল গুও’য়ের পদত্যাগের পর বাড়ছে জল্পনা

স্মার্ট গ্লাসের বাজারে বড় চমক! ১২ মেগাপিক্সেল ক্যামেরা-সহ লঞ্চ হল ‘AI Meta Glass’

প্রতিদিন অসহায়দের মুখে তুলে দেন খাবার-পানীয় জল, চেনেন নাকি ‘মটকা ম্যান’কে?