বনগাঁতে দিনভর স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় বিক্ষোভ,উত্তেজনা, ভাঙচুর, পুলিশের লাঠিচার্জ

Share:

নিজস্ব প্রতিনিধি, বনগাঁ:বনগাঁ গার্লস স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ স্কুলের চতুর্থ শ্রেণীর কর্মীর বিরুদ্ধে।প্রতিবাদে রাস্তা অবরোধ, স্কুলে ভাঙচুর, অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা বাসিন্দাদের। দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করা হয় বনগাঁ ও বাগদা রোড। বুধবার সন্ধ্যার পর পরিস্থিতি সামাল দিতে পুলিশ গেলে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়া হয়। তখন পুলিশ বাধ্য হয় লাঠিচার্জ করতে। এলাকায় পুলিশ পিকেটিং বসানো হয়েছে।

জানা গেছে, বুধবার স্কুল শেষ হবার পর চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানি(Molestation) করার অভিযোগ ওঠে স্কুলের এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে ৷ ওই কর্মীর নাম ট্যুরে সাধু ৷ জানাজানি হতেই স্কুলে স্থানীয়রা এসে বিক্ষোভ দেখিয়ে ভাঙচুর চালায় ৷ ওই অস্থায়ী কর্মীকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা |অভিযোগ উত্তেজিত ছাত্রছাত্রী এবং স্থানীয় মানুষজন ভাঙচুর চালায় এবং শাস্তির দাবিতে বনগাঁ বাগদা সড়কের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়।

অভিযোগ ওই অস্থায়ী কর্মীকে নিয়ে যাওয়ার সময় আক্রান্ত হয় পুলিশ । শুধু তাই নয় এলাকার মানুষ ওই অস্থায়ী স্কুলের কর্মীকে তাদের হাতে বিচারের জন্য ছেড়ে দেওয়ার দাবি জানায়। পরে এই ঘটনার জন্য স্কুলের প্রধান শিক্ষিকার নিঃশর্ত ক্ষমা দাবি করে তাঁরা। দীর্ঘক্ষণ ধরে রাস্তা অবরোধ চলার পর বুধবার সন্ধ্যা নেমে আসে। পুলিশের পক্ষ থেকে বারবার অবরোধ তুলে নিতে অনুরোধ করা হয়। এদিকে বিক্ষোভকারীরা স্কুলের শিক্ষিকাদের বাড়ি যেতে বাধা দেয়। বাধ্য হয়ে পুলিশ বল প্রয়োগ করে।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে