সন্দেশখালি হত্যাকাণ্ডের পেছনে রয়েছে বড় মাথা, বিস্ফোরক মন্তব্য অর্জুন সিংয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি ,ব্যারাকপুর: সন্দেশখালির শাজাহানের মুল সাক্ষীকে খুনের চক্রান্ত শাজাহানের নয়।এটা IPS লেভেলের কোন বড়ো মাথার চক্রান্ত। সময় হলে সব বলবো, বিস্ফোরক মন্তব্য অর্জুন সিংয়ের(Arjun Singh)। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন বলেন, সন্দেশখালির শেখ শাজাহানের(Sk.Sazahan) মুল স্বাক্ষী ভোলা নাথ ঘোষকে খুনের চক্রান্ত হয়েছিল।কিন্তু শাজাহানের কপাল খারাপ তিনি বেঁচে গেছেন।কারন তিনি সিট বেল্ট পড়েছিলেন। না হলে খুনের প্ল্যান সফল হত।তবে এই খুনের চক্রান্তের পিছনে কোন বড়ো মাথার হাত আছে।তিনি একজন IPS লেভেলের।

এর আগেও ওই IPS শাজাহানকে আত্মসমর্পণ করিয়ে ছিলেন।এটা তারই মাথার কাজ।শেখ শাজাহানের ৭ পুরুষের ক্ষমতা নেই এতো বড়ো প্ল্যানে খুন করার।পুলিশই মোবাইল টাওয়ার ট্রাক করে এইরকম নিখুঁত ভাবে খুনের চক্রান্ত করেছে।এই খুনের চক্রান্ত এর তদন্ত CBI বা ED কে দেওয়া উচিত। এমনটাই দাবি প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর। তিনি এও বলেন, সময় এলে তিনি সেই নাম প্রকাশ্যে জানাবেন।তিনি বলেন, এটা এক্ষুনি সিবিআই অথবা এন আই একে তদন্তভার দেওয়া উচিত। আদালতের মাধ্যমে হোক বা যেভাবেই হোক।এদিকে,ভোলা ঘোষ স্থানীয় রাজবাড়ি পুলিশ ফাঁড়িতে আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

তাকে খুন করার পরিকল্পনা হয়েছিল বলে তিনি আটজনের নামে অভিযোগ দায়ের করেছেন।সন্দেশখালিতে ইডি অফিসারদের ওপর হামলার ঘটনায় সিবিআইয়ের মামলায় অন্যতম সাক্ষী ভোলা ঘোষ। সিবিআইয়ের সন্দেহ এই ঘটনার পিছনে ইডি অফিসারদের হামলার ঘটনায় পলাতক অভিযুক্ত আব্দুল আলি মোল্লা এই ঘটনার সঙ্গে যুক্ত। তদন্তে পুলিশ জানতে পেরেছে ট্রাকের মালিকের নাম নজরুল। পরিবারের পক্ষ থেকে উপযুক্ত তদন্তের দাবি করা হয়েছে। যে ট্রাকটি ভোলা ঘোষের গাড়িকে ধাক্কা মারে সেই গাড়িটির ফিট সার্টিফিকেট বারাসাত মোটর ভেহিকেলস থেকে নেওয়া ছিল এবং তার এক বছর আগেই মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির