ফের পুলিশকে চ্যালাকাঠ দিয়ে পেটানোর নিদান বিজেপি বিধায়কের

Share:

নিজস্ব প্রতিনিধি, বনগাঁ : ফের পুলিশকে পেটানোর নিদান বিজেপির বিধায়কের।  বিজেপির পরিবর্তন সভা থেকে পুলিশকে চ্যালাকাঠ দিয়ে পেটানোর নিদান দিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। পাশাপাশি তৃণমূলকে আক্রমণ করেছেন তিনি। বদলা ও বদলের হুঙ্কার দিলেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগণা গাইঘাটা থানার চাঁদপাড়া বাজারে বিজেপির পক্ষ থেকে পরিবর্তন সভার নামে একটি পথসভার আয়োজন করা হয়েছিল। সেই পথসভা থেকে  সাধারণ মানুষদের উদ্দেশ্যে কিছু কথা বলেন স্বপন মজুমদার। তিনি বলেন, পুলিশ যেখানে তৃণমূলের কথা শুনে অন্যায় করতে যাবে, সাধারণ গরিব মানুষের উপরে চড়াও হলে, জনগন জোটবদ্ধ হন চ্যালাকাঠ দিয়ে তাঁদের  পেটাবেন।

সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন। সেই নির্বচনের পর পরিবর্তন আ,বে। পুলিশের বিরুদ্ধে তাঁর অভিযোগ, পুলিশ দালালি করছে। যাঁরা এই ধরনের কাজ করছে তাঁদের কোনওভাবেই ছাড়া হবে না। তৃণমূলের উদ্দেশ্যে বলেন, তৃণমূলের যাঁরা ভাবছে. সবকিছু থেকে পুলিশ বাঁচাবে, তাদের পুলিশ বাঁচাতে পারবে না। আগামী দিনে বদল হবে। যারা অনৈতিক কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে বদলা নেওয়া হবে।

এই ধরনের মন্তব্যকে উস্কানিমূলক মন্তব্য বলে কটাক্ষ করেছে তৃণমূল। অভিযোগ, উস্কানিমূলক কথা বলছেন বিজেপি বিধায়ক। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল। এই মন্তব্যের বিরোধিতা করেছে তৃণমূল। তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাস জানিয়েছেন, কোনও জনপ্রতিনিধি এইভাবে কথা বলতে পারেন না। হতাশা থেকে ভুলভাল বলছেন। বিজেপি বিধায়কের বিরুদ্ধে মামলা করা উচিৎ।

২০২২ সালে বছর শেষের সময় থানার ওসি এবং আইসিদের মাথা ফাটিয়ে দেওয়ার ও থানায় আগুন লাগিয়ে দেওয়ার কথা বলেছিলেন স্বপন মজুমদার।

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

শনি-রবিবার ট্রেনে যাত্রার পরিকল্পনা? শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল একাধিক লোকাল, দেখে নিন তালিকা

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক