মেসির সফরের মূল উদ্যোক্তা শতদ্রুর ১৪ দিনের পুলিশ হেফাজত

শতদ্রু দত্তকে ১৪ দিনের পুলিশ হেফাজত, মেসির মূল উদ্যোক্তার যুক্তি শুনল না আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শতদ্রু দত্তকে ১৪ দিনের পুলিশ হেফাজত, মেসির মূল উদ্যোক্তার যুক্তি শুনল না আদালত। মেসিকে দেখতে না পেয়ে শনিবার (১৩ ডিসেম্বর) সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে ভাঙচুর চালিয়ে ছে ভক্তরা। ভক্তদের অভিযোগ, আকাশছোঁয়া দামে টিকিট কেটেও সেলিব্রিটি-মন্ত্রীদের জ্বালায় মেসিকে দেখতে পাননি তাঁরা। তাতেই ক্ষুব্ধ গিয়ে গতকাল স্টেডিয়ামে ভাঙচুর চালায় মেসি ভক্তরা। এমন কী ফুটবলের রাজপুত্রের যতক্ষণ স্টেডিয়ামে থাকার কথা ছিল, নির্ধারিত সময়ের আগেই তিনি মাঠ থেকে বেরিয়ে যান এবং বিমানবন্দরে চলে যান। টিকিট কেটেও ফুটবল ভগবানকে দেখতে না পাওয়ার জন্যে ক্ষোভে ফুঁসছে ভক্তরা।

অভিযোগ, শনিবারের ইভেন্ট পরিচালনায় পুলিশের খামতি ছিল। তাঁরা নিরাপত্তা দেওয়ার বদলে মাঠে নেমে মেসির সঙ্গে ফটো তুলতেই ব্যস্ত ছিলেন। এরপর দায় এড়াতে পুলিশের ডিজি সংবাদমাধ্যমকে জানান, এই ঘটনায় বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে মেসির মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। ভক্তদের টিকিটের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা থেকে মেসির সঙ্গে হায়দরাবাদে উড়ে যাওয়ার কথা ছিল শতদ্রুরও। যুবভারতী থেকে তিনিও বিমানবন্দরে পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু পুলিশ সেখান থেকে তাঁকে গ্রেফতার করে। যুবভারতী বিশৃঙ্খলার ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও, তাঁর নির্দেশে এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল শতদ্রু দত্তকে গ্রেফতার করে বিধাননগর থানায় নিয়ে যায় পুলিশ। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে তাঁকে বিধাননগর মহকুমা আদালতে হাজির করা হলে তাঁকে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছেন বিচারক।

যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলার ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নিয়েছে বিধাননগর পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার অন্তত আটটি ধারায় মামলা রুজু করা হয়েছে। রবিবার যুবভারতী পরিদর্শন করেছেন মুখ্যসচিব মনোজ পন্থ। মেসি যে পথে যুবভারতীতে ঢুকেছিলেন, সেই পথ দিয়ে কমিটির সদস্যরাও স্টেডিয়ামে ঢুকে ভিডিওগ্রাফি করেছেন। এদিকে আজ শতদ্রুকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে দেখেই ‘চোর চোর’ স্লোগান তোলেন মেসি ভক্তরা। তবে শতদ্রু দত্ত জামিনের আবেদন করলেও আদালত তা খারিজ করে ১৪ দিনের জন্য তাঁকে পুলিশি হেফাজত পাঠানোর নির্দেশ দিয়েছে।

তবে রবিবার সকালে বিধাননগর মহকুমা আদালতে দাঁড়িয়ে আইনজীবীর মাধ্যমে মেসিকে ভারতে নিয়ে আসার মূল উদ্যোক্তা শতদ্রু দাবি করেছেন যে, কোনও সরকারি সম্পত্তি তিনি নষ্ট করেননি। মাঠে কী হয়েছে, সেই দায় তাঁর নয়। তবে জামিন দেওয়া হোক। এরপর আদালতে সরকারি আইনজীবী পাল্টা সওয়াল করে বলেন যে, ‘মেসির সামনে কে যাবেন, কে যাবেন না তাঁর দায়িত্ব আয়োজকের। তিনি নিজের লোকদের নিয়ে এমন ঘিরে ছিলেন, যে কারণে তাঁকে বাকি লোকেরা দেখতে পাননি। মেসি যখন মাঠে প্রবেশ করেন, তখন এদিক থেকে ওদিকে যাওয়া-আসা করছিলেন লোকজন। দর্শকেরা তাঁকে মাঠ থেকে দেখতে পাননি।’ সরকারি আইনজীবীর সেই যুক্তির পরেই শতদ্রুর জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক। ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয় তাঁকে। তবে শতদ্রু আইনজীবীর মাধ্যমে আদালতে আরও সওয়াল করেন যে, ‘আমার অতীতে যা খ্যাতি ছিল, তা নষ্ট হয়ে গিয়েছে। আমার বিরুদ্ধে একাধিক ধারা দেওয়া হয়েছে। কিন্তু কে দোষ করেছে? আমি একজনকে নিয়ে এসেছি, যিনি শিক্ষা দেবেন। বাচ্চাদের শেখাবেন। স্টেডিয়ামে কী হয়েছে, তার জন্য আমার বিরুদ্ধে কেন মামলা হবে? ১৪ দিনের পুলিশি হেফাজত কেন চাওয়া হচ্ছে?’ শতদ্রুর বিরুদ্ধে এমপিও (মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার) আইনে মামলা রুজু হয়েছে।

 

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২