পোস্তায় বাড়িতে ঢুকে প্রেমিকার ওপর ছুরি নিয়ে হামলা চালিয়ে ৪ তলার বারান্দা থেকে মরনঝাঁপ প্রেমিকের

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেমিকাকে বাড়িতে ঢুকে ছুরি নিয়ে এলোপাথাড়ি কোপ মেরে প্রেমিক নিজে চারতলার বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। প্রেমিকাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল উত্তর কলকাতার পোস্তা এলাকায়। জানা গেছে প্রেমিকা এবং প্রেমিক উভয়ের বয়স ৪০ এর দোরগোড়ায়। প্রেমিকা শিখা সিংহ(Sikha Sinha) স্বামী আগেই মারা গিয়েছিলেন। প্রেমিকের নাম ভিকি শর্মা(Viki Sharma)। পুলিশ সূত্রে খবর মঙ্গলবার দুপুরে প্রেমিকার বাড়িতে ঢুকে পড়ে ভিকি এলোপাথাড়ি তাঁকে ছুরি দিয়ে আঘাত করে। এরপর প্রেমিক ভিকি শর্মা নিজেই প্রেমিকার বাড়ির চারতলার বারান্দা থেকে নিচে ঝাঁপ দেন। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে দিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। অপরদিকে মহিলা শিখা সিংহকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে।

পোস্তা থানা(Posta P.S.) এলাকার শিব ঠাকুর লেনে (Sib Thakur Lane)দুই ছেলে মেয়েকে নিয়ে ভাড়া থাকেন ওই মহিলা। সেলাইয়ের কাজ করেন এবং শাড়িতে ফলস – পিকো ইত্যাদি বসিয়ে তিনি সংসার চালান। শিখার স্বামী বেঁচে থাকাকালীন ভিকির সঙ্গে পরিচয় হয় তাঁর। ওই বাড়িতে যাতায়াত ছিল ভিকির এমনটাই প্রতিবেশীদের দাবি। সম্প্রতি ভিকি ওই মহিলার বাড়ির আশেপাশ দিয়ে ঘোরাফেরা করতেন। ওই মহিলাকে উদ্দেশ্য করে নানা ধরনের কুমন্তব্য করতেন। মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ যখন শিখার ছেলে মেয়ে স্কুলে গেছিল সেই সময়, আচমকা সিঁড়ি দিয়ে চার তলায় ভিকি ওই মহিলার ঘরে ঢুকে পড়েন। সেই সময় তিনি একাই ছিলেন। এরপর পকেট থেকে ছুরি বের করে তা নিয়ে ভিকি ঝাঁপিয়ে পড়েন ওই মহিলার ওপর।

এরপর নিজে ছুটে গিয়ে খোলা বারান্দার ওপর থেকে ঝাঁপ দেন। পাড়া-প্রতিবেশীরা দু’জনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে ভিকির মৃত্যু হয়েছে বলেছে চিকিৎসকরা জানান। কেন ওই যুবক এই ধরনের ঘটনা ঘটাল তা জানতে পোস্তা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল থেকে পুলিশ ব্যবহৃত রক্তমাখা ছুরিটি উদ্ধার করেছে। প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার পেছনে পরকীয়া রয়েছে কিনা তা পুলিশ তদন্ত করে দেখছে। স্কুল থেকে ফিরে আসা ছেলেমেয়েদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভিকির বাড়ি কোথায় এবং কতদিন ধরে ওই মহিলার সঙ্গে তার যোগসূত্র ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির