সন্দেশখালির ভোলা ঘোষকে খুন করার চেষ্টার অভিযোগে গ্রেফতার নজরুল মোল্লা

Share:

নিজস্ব প্রতিনিধি,সন্দেশখালি:উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালির ভোলা ঘোষের এফআইআর এর নাম থাকা ব্যক্তিদের মধ্যে প্রথম গ্রেফতার নজরুল মোল্লা(Nazrul Molla)। শেখ শাহজাহান কেসের অন্যতম সাক্ষী ভোলা ঘোষকে খুন করার চেষ্টার অভিযোগে এবার গ্রেফতার হলেন নজরুল মোল্লা।ভোলা ঘোষের লিখিত অভিযোগে থাকা এক নম্বর নাম নজরুল মোল্লার।নজরুল মোল্লাকে গ্রেফতার করল ন্যাজাট থানার পুলিশ।

পুলিশ এই প্রথম ভোলা ঘোষের লিখিত অভিযোগের মধ্যে একজনকে গ্রেফতার করল। এর আগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে ।তারা ভোলা ঘোষের লিখিত অভিযোগে নাম ছিল না । এই নজরুল মোল্লার নাম ভোলা ঘোষের লিখিত অভিযোগে ছিল।
পুলিশ মোট ওই গাড়ি দুর্ঘটনায় চারজনকে গ্রেফতার করল। মিনাখাঁ থানার ঘুসিঘাটা এলাকা থেকে সোমবার গভীর রাতে নজরুল মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে মঙ্গলবার আদালতে পেশ করে তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। ভোলা ঘোষের গাড়ি দুর্ঘটনার ঘটনায় ধৃত নজরুলের ভূমিকা কি তা খতিয়ে দেখছে পুলিশ। এর আগে একটি ভোলা ঘোষের গাড়িতে ধাক্কা দিয়েছিল তার খালাসিকে গ্রেফতার করে পুলিশ।ঘাতক ট্রাকের চালক আলিম মোল্লা সহ ৭ জন এখনো পলাতক ।

কিন্তু সেই ট্রাকের খালাসি গোলাম হোসেন মোল্লা গ্রেফতার হয়েছে। রবিবার তাঁকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।তাকে হেফাজতে নিয়ে এই দুর্ঘটনার তদন্ত অনেকটা কিনারা করতে পারবে বলে মনে করছে বসিরহাট জেলা পুলিশ। ঘটনার দিন ওই খালাসি ট্রাকে ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। রবিবার গোলামকে হাসনাবাদ থানার খরমপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে ট্রাকের সম্পর্কে খোঁজখবর নিতে গিয়ে পুলিশ গোলামের কথা জানতে পারে। তারপর তার মোবাইলে নজরদারি শুরু হয়। লোকেশন ট্র্যাক করা শুরু হয় তার মোবাইলের। এরপর তাকে গ্রেফতার করা হয়। যদিও ধৃত ট্রাকখালাসির মা সাহিলা বিবি বলেন, যেদিন দুর্ঘটনার কবলে পরে  ট্রাকটি,সেদিন গাড়িতে ডিউটিতে ছিল না গোলাম। এমনকি সে বাড়িতে বা এলাকাতেও ছিল না

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও