চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চড়বে পারদ! কনকনে ঠান্ডা ছাড়াই কাটবে বড়দিন?

নিজস্ব প্রতিনিধি : ডিসেম্বর মাসে ভালোভাবেই শীত অনুভূত হয়েছে রাজ্যে। বেশ কয়েকদিন ১৫ ডিগ্রির ঘরে নেমেছে তাপমাত্রা। পশ্চিমের জেলা গুলোর তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে। পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রা সিঙ্গেল ডিজিটে। ফলে নভেম্বর মাসে সেই ভাবে শীত টের না পেলেও ডিসেম্বরে শুরু থেকেই ভালোই ইনিংস খেলেছে শীত। কিন্তু যাকেই শীত এখনও পড়েনি।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানা গিয়েছে, ভোরে ও রাতে শীতের আমেজ টের পাওয়া গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকবে। ফলে রোদ উঠলে শীতের অনুভূতি কমবে। আগামী পাঁচ থেকে সাত দিন জাঁকিয়ে ফিট করার সম্ভাবনা নেই। ২১ ডিসেম্বরের পর থেকে রাতের তাপমাত্রা কিছুটা হলেও বৃদ্ধি পাবে। ২৪ ডিসেম্বরের পর থেকে ফির নামতে শুরু করবে তাপমাত্রা। ফলে চলতি বছরের বড়দিন মনোরম আবহাওয়ার মধ্যেই কাটবে রাজ্যবাসীর।

জানা গিয়েছে, উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত রয়েছে পাক সংলগ্ন জম্মু কাশ্মীরে। এর ফলে জাঁকিয়ে ঠান্ডা পড়ছে না। কলকাতায় দিন ও রাতের পারদ রয়েছে স্বাভাবিকের নিচে। ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দেখতে পাওয়া গেছে পশ্চিমের জেলাগুলোতে। আগামী কয়েকদিন এই জেলাগুলোতে ১২ থেকে ১৪ ডিগ্রির কাছাকাছি থাকবে তাপমাত্রা। উপকূলের জেলাগুলোর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ থেকে ১৭ ডিগ্রি কাছাকাছি।

হাওায়া অফিস সূত্রে খবর, দার্জিলিং সহ পার্বত্য এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন ৬-৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উপরের ৫ জেলায় তাপমাত্রাও নিম্নমুখী। মালদা ও সংলগ্ন জেলাতে অর্থাৎ উত্তরবঙ্গের নিচের দিকে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে তাপমাত্রা। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রাও একটু বাড়বে বলে জানা যাচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

একবালপুর কাণ্ড: বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের, গ্রেফতার ৯

সাতসকালে সল্টলেকের হাসপাতালে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন

সুরাপ্রেমীদের পরে হতাশ পর্যটকরা, ভোটের জন্য দীঘা-মন্দারমণিতে প্রবেশে জারি নিষেধাজ্ঞা

যুদ্ধ পরিস্থিতির জেরে হরমুজ প্রণালীতে জাহাজে আটকে খানাকুলের ছেলে, দুশ্চিন্তায় পরিবার

উত্তর-দক্ষিণ মিলিয়ে চারটি সভা শাহের, একাধিক মিটিং মমতারও, খড়্গপুরে রোড শো অভিষেকের

তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী, রয়েছে তাপপ্রবাহের সতর্কতা! কবে মিলবে বৃষ্টির দেখা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ