মাঠে গোলের লড়াই, ময়দানে ক্ষমতার,অনুব্রত মণ্ডলের ‘খেলা হবে’স্লোগান ঘিরে জোর জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি,বোলপুর: ফুটবল মাঠে খেলার সূচনা হলেও বার্তাটা যে রাজনৈতিক ময়দানের জন্যই,তা বুঝিয়ে দিলেন বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল(Anubrata Mandal)। বোলপুরের ডাকবাংলো মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে তাঁর মুখে ফের শোনা গেল বহুচর্চিত স্লোগান—“খেলা হবে”(Khela Have)।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন, “আজ থেকে খেলা শুরু হল।” যদিও এই খেলা বিধানসভা নির্বাচন পর্যন্ত চলবে কি না—সে প্রশ্নে তিনি সরাসরি কোনও মন্তব্য না করে বলেন, “এই খেলা আর ওই খেলা সম্পূর্ণ আলাদা।” তবু ফুটবল মাঠের মঞ্চ থেকে এমন রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ বার্তা ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা।

খেলাধুলোর প্রসঙ্গ টেনে অনুব্রতবাবু বিরোধীদের উদ্দেশে কটাক্ষের সুরে জানান, মাঠে যেমন গোলের জন্য লড়াই চলে, তেমনই ময়দানে চলে ক্ষমতার লড়াই। তাঁর বক্তব্যে স্পষ্ট, সংগঠন তৈরি ও প্রস্তুতির দিক থেকে তৃণমূল যে পিছিয়ে নেই, সেই বার্তাই দিতে চেয়েছেন তিনি।অনুব্রত মণ্ডল নিজে এই ‘খেলা’য় নামবেন কি না—এই প্রশ্ন এড়িয়ে যান তিনি। তবে তাঁর বক্তব্যে কর্মী-সমর্থকদের মধ্যে যেমন উদ্দীপনা বেড়েছে, তেমনই রাজনৈতিক মহলের মতে বিরোধী শিবিরে বাড়ছে অস্বস্তি।

ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলেও ডাকবাংলো মাঠে এদিন স্পষ্ট হয়ে গেল—খেলা শুধু মাঠেই নয়, রাজনীতির ময়দানেও শুরু হয়ে গেছে। আগামী বছর বিধানসভা নির্বাচন আর তার আগে অনুব্রত মণ্ডলের কন্ঠে ‘খেলা হবে’ শাসক দলকে বাড়তি অক্সিজেন যোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।যদিও সাংবাদিকদের করা প্রশ্ন নিয়ে অনুব্রত মণ্ডল নিজে ভোট ময়দানের খেলায় সক্রিয় ভাবে অংশগ্রহণ করবেন কি না সেই প্রসঙ্গ এড়িয়ে গেছেন তিনি।

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির