হিঙ্গলগঞ্জে শুভেন্দু অধিকারী সভার অনুমতি ঘিরে বিতর্ক

Share:

নিজস্ব নিরাপত্তা,হিঙ্গলগঞ্জ: উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ বিধানসভার বাইলানি বাজারে শুভেন্দু অধিকারীর পদযাত্রা ও জনসভা রয়েছে। চূড়ান্ত প্রস্তুতি বিজেপি সমর্থকদের মধ্যে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দুটি কর্মসূচি রয়েছে শুক্রবার। হিঙ্গলগঞ্জে(Hingalganj) প্রথমটি হবে রাজেন্দ্র পাত্র এফ পি স্কুল থেকে বাইলানি বাজার পর্যন্ত মহামিছিল(পরিবর্তন যাত্রা) । এটির অনুমতি আদালত থেকে নেওয়া হয়েছে। কিন্তু তার পরবর্তী কর্মসূচি বাইলানি বাজার নব দিগন্ত সংঘের মাঠে জনসভা। তার বৈধ অনুমতি দুপুর পর্যন্ত পাওয়া যায়নি । জনসভার পারমিশনের জন্য আইনি লড়াই চলছে। বৃহস্পতিবার রাতে এই সভার জন্য লাগানো বিজেপির পতাকা খুলে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল আশ্রিতা দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

কি হবে আজকের শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) কর্মসূচি সেই দিকে তাকিয়ে রয়েছে বিজেপি কর্মী সমর্থকরা ।রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের লাগামছাড়া দুর্নীতি ,সন্ত্রাস, নারী নির্যাতন, ধর্ষণ ,তোলাবাজির, চাকরি চুরির অভিযোগ তুলে প্রতিবাদে মহিলাদের সুরক্ষা ও শিক্ষিত যোগ্য বেকার যুবক যুবতীদের চাকরির দাবিতে এই পদযাত্রা ও জনসভার আয়োজন করা হয়েছে বসিরহাট জেলা বিজেপির বিজেপির তরফ থেকে।

স্থানীয় বিজেপি নেতারা দাবি করেছেন, শুভেন্দু অধিকারীর পরিবর্তন যাত্রা এবং সভাকে ঘিরে তিল ধরনের জায়গা থাকবে না। স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ এই দুটি কর্মসূচিতে অংশগ্রহণ করবে। কারণ এই মিছিল এবং সভা সনাতনী দের। তবে অনুমতি মিলুক বা নাই বা মিলুক সভার প্রস্তুতি বিজেপি কর্মীরা জোর কদমে শুরু করে দিয়েছে। চারদিকে গেরুয়া রঙের কাপড়ে মুড়ে দেওয়া হয়েছে। চারদিকে পদ্ম শিবিরের পতাকা লাগানো হয়েছে। উত্তেজনা রয়েছে। পুলিশ গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে।

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির