আদিবাসী মহিলাকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ২, ঘটনাস্থল সিল করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি বহরমপুর: মুর্শিদাবাদ জেলার বহরমপুরে আদিবাসী মহিলাকে গণধর্ষণের অভিযোগে বহরমপুর থানার পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় দু’জনকে গ্রেফতার করেছে। ধৃত রাজিবুল শেখ ওরফে রাজীব শেখ এবং ইমামুল শেখ। তাঁদের বাড়ি বহরমপুর থানার নিশ্চিন্তপুর গ্রামে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহরমপুর থানা(Baharampur P.S.) এলাকার আদিবাসী এক মহিলাকে অপহরণ করে আটকে রেখে গণধর্ষণ করা হয় বলে বুধবার রাতে বহরমপুর থানায় একটি মামলা রুজু হয়।

অভিযোগকারিণী লিখিত অভিযোগে জানিয়েছেন, খাগড়াঘাট(khagragaht ) এলাকা থেকে তাঁকে তুলে নিয়ে গিয়ে নিশ্চিন্তপুর গ্রামের একটি বাড়িতে আটকে রাখা হয় । সেখানে টানা তিন দিন ধৃত ওই দুজন মিলে তাঁর উপরে পাশবিক অত্যাচার চালায়। একাধিকবার তাকে ধর্ষণ করা হয়। ওই দুজন মিলে তার দেহে যৌন ক্ষুধা মেটায়।শেষ পর্যন্ত ১৭ ডিসেম্বর সন্ধ্যায় সুযোগ বুঝে তিনি সেখান থেকে পালিয়ে আসেন এবং বহরমপুর থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।

পুলিশ এই ঘটনায় যে বাড়িতে তাকে আটকে রাখা হয়েছে সেই ঘটনাস্থল গিয়ে পরিদর্শন করে। ওই আদিবাসী মহিলার গোপন জবানবন্দি রেকর্ড করা হয়েছে। তার মেডিকেল টেস্ট(Medical Test) করা হয়েছে। এই গণধর্ষণের ঘটনায় ধৃত দুজনকে শুক্রবার আদালতে পেশ করে তদন্তের স্বার্থে হেফাজতে নেয় পুলিশ।ধৃতদের মধ্যে একজন পঞ্চায়েত সদস্য।ধৃত রাজিবুল সেখ অবশ্য দাবি করেছেন, মিথ্যা অভিযোগে তাকে ফাঁসানো হয়েছে। তার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে। তিনি নির্দোষ।যদিও পুলিশ যে বাড়িতে ওই আদিবাসী মহিলাকে আটকে রাখা হয়েছিল সেই ঘটনা স্থল থেকে বেশ কিছু সূত্র খুঁজে পেয়েছে। তদন্তের স্বার্থে ঘটনাস্থল সিল করে দিয়েছে পুলিশ।

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির