জঙ্গলের ফলমূলে নাকি অরুচি, স্বাদ বদলাতে ওদের পছন্দ কুরকুরে, চানাচুর, আলুর চিপস, ডালমুট

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: জঙ্গলের ফলে অরুচি। খাবারের সংকট । লোকালয়ে স্বাদ বদলাতে হানা হনুমানের দলের ।মেনুতে কুরকুরে, চানাচুর, আলুর চিপস । হনুমানের স্বাদ পরিবর্তনে অতিষ্ঠ ব্যবসায়ী থেকে গ্রামের লোক।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি , মিনাখাঁ ব্লকের একাধিক গ্রামে হনুমানের তাণ্ডবে অতিষ্ঠ গ্রামের মানুষ থেকে ব্যবসায়ীরা ।দোকানদার থাকলেও ঢুকে পড়ছে দোকানের মধ্যে হনুমান। চানাচুর অথবা ডালমুটের কাঁচের কিংবা প্লাস্টিকের বোয়ম নিয়ে বেরিয়ে বেঞ্চির উপরে বসে মশকরা করে খাচ্ছে সেসব। আবার কখনো কাঁচের শোকেশের উপর লেজ নামিয়ে দেদার মত আলুর চিপস ,কুরকুরে খেয়ে সাবার করে দিচ্ছে। আর সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে গ্রামের মানুষ ও ব্যবসায়ীরা। কেউ কেউ আবার সেই দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করছেন। ফলমূলে এই হনুমানের দলের চরম অরুচি।

রীতিমত ব্যবসায়ী থেকে গ্রামের মানুষ বলছেন এই তিনটি হনুমান গত এক সপ্তাহ ধরে এলাকায় তাণ্ডব চালাচ্ছে। এদের অতিষ্ঠে গ্রামের মানুষ থেকে ছোট শিশু রাস্তাঘাটে বেরোতে ভয় পাচ্ছে। দেখলেই তাড়া করছে। কখনো আবাস ঘরের মধ্যে ঢুকে পড়ছে। আবার কখনো দোকান ঘরে ব্যবসায়ী থেকে গ্রামের মানুষ বলছেন একদিকে জঙ্গলের ফলে অরুচি ধরেছে অন্যদিকে খাবার সংকট দেখা দিয়েছে। তাই লোকালয়ে হানা দিচ্ছে এই হনুমানের দল। এখন প্রশ্ন হচ্ছে, সুন্দরবন জঙ্গলে যেভাবে বৃক্ষ নিধন হচ্ছে, একদিকে বাস্তু তন্ত্র হারাচ্ছে, অন্যদিকে খাবারের সংকট দেখা দিয়েছে।

বসিরহাটের পরিবেশবিদ রঞ্জিত মুখার্জি বলেন, চোরা শিকারিদের জঙ্গলে দাপট বেড়েছে।গাছপালা কেটে খালি করে দিচ্ছে ।নদীর পাড়ে যে সব খালি জায়গা আছে, সেগুলোর মধ্যে ঢুকে গিয়ে মাছ ও বিভিন্ন খাবার লুট হচ্ছে। যার জন্যই জীবজন্তুর আর জঙ্গলে নিরাপত্তা সুরক্ষিত মনে করছে না। লোকালয়ে বেরিয়ে আসছে। এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। অন্যদিকে জঙ্গলের বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওদের দোষ কোথায়? পেটের ক্ষুধার জ্বালায় স্বাদ বদলাতে ওরাও হাতে তুলে দিচ্ছে চানাচুর ,চিপস, ডালমুট।

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির