বারাসতে পণের বলি,গৃহবধূর শ্বশুরবাড়িতে হামলা এলাকার বাসিন্দাদের

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: পুলিশ আধিকারিকের পুত্রবধূ খুনের ঘটনায় শুক্রবার বিকেলে ফের উত্তেজনা ছড়াল বারাসতে। শ্বশুরবাড়িতে দাবি মত পণের টাকা না মেটাতে পারার অভিযোগে সুনিতা সরকার দত্ত(Sunita Sarkar Dutta) শ্বশুরবাড়ির লোকেদের হাতে খুন হয় বলে অভিযোগ।২৪ ঘন্টা অতিক্রান্ত হলেও এখনো শ্বশুর এবং শাশুড়ি অধরা। ফলত মৃত গৃহবধূর পরিবার ও এলাকার বাসিন্দারা উত্তেজিত হয়ে দোষীদের গ্রেফতারের দাবিতে অভিযুক্ত শ্বশুরবাড়িতে চড়াও হয় এদিন বিকেলে। উত্তেজিত জনতা ইট- পাটকেল ছোড়ে নিহত গৃহবধূর শ্বশুরবাড়িতে। এরপর স্থানীয় বাসিন্দারা বারাসত থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে। শ্বশুর বাড়ি থেকে থানায় আসার পথে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Minister Jotipriyo Mallick) গাড়ি আটকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বিক্ষোভকারীরা।

পরে বারাসত থানার ভারপ্রাপ্ত আধিকারিক এর কাছে নিহত গৃহবধুর বাবা তার মেয়ের খুনিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে একটি অভিযোগ পত্র জমা দেন। পুলিশ গোটা ঘটনার তদন্ত করে উপযুক্ত শাস্তির আশ্বাস দিলে অবরোধ ও বিক্ষোভ উঠে যায়। যদিও এফ আই আর দায়ের হওয়ার পরেই গৃহবধূর স্বামী সৌম্য দত্তকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু শ্বশুর এবং শাশুড়ি পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,এক গৃহবধূকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। মৃত মহিলার নাম সুনিতা সরকার (২২)। পণের দাবিতে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে দাবি মৃতের পরিবারের।বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বারাসত ২৮ নম্বর ওয়ার্ডে অশ্বিনীপল্লী এলাকায়। বাড়ির লোকের অভিযোগ বিয়ের পর থেকেই পণের দাবি করে আসছিল শ্বশুরবাড়ির লোকজন। ঘটনার পরেই স্বামী সৌম্য দত্তকে(Husband Soumya Dutta) গ্রেফতার করেছে বারাসত থানার পুলিশ ।বারাসত থানায় ইতিমধ্যেই শ্বশুর ও শাশুড়ি এবং জামাই এর নামে খুনের অভিযোগ দায়ের করেছেন।পরিবারের অভিযোগ পণের টাকার জন্য মেয়ের উপরে অত্যাচার চালাত। মাস খানেক থেকে জামাই টাকার জন্য মেয়ের উপরে অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছিল।

পাশাপাশি পরিবারের লোকজনের আরও অভিযোগ শ্বশুর সুজয় দত্ত কলকাতার পার্ক স্ট্রিট থানায় কর্তব্যরত অবস্থায় রয়েছেন। দীর্ঘদিন ধরেই এই শ্বশুর সুজয় দত্ত, স্বামী সৌম্য দত্ত ও তার মা নুপুর দত্ত তিনজনে মিলেই পণের টাকা চেয়ে মেয়ের উপরে অত্যাচার করত। অত্যাচার এমনই পর্যায়ে পৌঁছায় যে নিজের প্রাণ দিতে হয় ওই ২২বছর বয়সের সুনিতা সরকারকে। গত দুদিন আগেও দশ হাজার টাকা মেয়ে ফোন করে বলে জামাইকে দিতে। কেননা জামাই সেই টাকা চেয়েছে। মেয়ের বাবা সরবিন্দু দেব সরকার সেই টাকা দিয়েও দেয়। কিন্তু পরবর্তীকালে আবারো পাঁচ লাখ টাকা দাবি করে শ্বশুর বাড়ির লোকজন। সেই টাকা না দেওয়াতেই এদিন খুন বলে অভিযোগ পরিবারে। মেয়েটির গায়ে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ময়নাতদন্তের জন্য দেহটিকে বারাসত হাসপাতালে পাঠানো হয়।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২