শাহজাহানের বোনের স্বামীর বিরুদ্ধে সরকারি শৌচালয় দখল করে নেওয়ার অভিযোগ, তদন্ত শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি,সন্দেশখালি: এবার শেখ শাহজাহানের বোনের স্বামীর বিরুদ্ধে সরকারি শৌচালয় দখলের অভিযোগ।সন্দেশখালিতে সরকারি শৌচালয় দখলের অভিযোগ উঠল বর্তমানে জেলবন্দি তৃণমূল নেতা শেখ শাহজাহানের এক আত্মীয়ের বিরুদ্ধে। অভিযোগ সন্দেশখালি(Sandeshkhali) ১নং ব্লকের বয়ারমারি ২ অঞ্চলের তালতলা বাজারে তৈরি একটি সরকারি শৌচালয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখল করেছেন শেখ শাহজাহানের(Sk.Sazahan) ভগ্নিপতি সাবির আলি মোল্লা। তালতলা বাজারের কাছে পঞ্চদশ অর্থ বর্ষের প্রায় সাড়ে চার লক্ষ টাকা খরচে (4,44,672) করেকদিন আগে তৈরি হয় একটি সুলভ শৌচালয়। অভিযোগ সেটি তৈরি হওয়ার পরেই শৌচালয়টি দখল করে নেন শেখ শাহজাহানের বোনের স্বামী তৃণমূল নেতা সাবির আলী মোল্লা । অভিযোগ শৌচালয়ের ভিতরে পাথর বসিয়ে, রং করে নিজের মতো তৈরি করে নিয়েছেন সাবির।

স্থানীয়রা জানান, ওই এলাকায় শৌচালয়ের(Toilet) পাশেই একটি ধাবা তৈরি করছেন সাবির আলি। শৌচালয়টি ধাবার শৌচালয় হিসেবে নিজে ব্যবহার করছেন । এই শৌচালয় সাধারণ মানুষ ব্যবহার করতে পারে না । শেখ শাহাজান জেলে থাকলেও কি রাজনৈতিক প্রভাব খাটিয়ে শেখ শাহজাহানের বোনের স্বামী এই শৌচালয় দখল করে নিয়েছে, উঠছে প্রশ্ন। অবিলম্বে এই শৌচালয় দখলমুক্ত করে জনসাধারণের কাছে ফিরিয়ে দেওয়া হোক এই দাবি জানাচ্ছেন সকলে।এ বিষয় বিজেপি নেতা বিশ্বজিৎ পাল বলেন ,শেখ শাহজাহান যেমন জমি ,ভেরি লুট করত ঠিক তেমনি শেখ শাহজাহানের বোনাই সাবির আলী মোল্লা, সেটাই করছে।

এর তদন্ত করে সাবির আলীকে(Sabir Ali) জেলে ভরা হোক। অভিযুক্ত এই সাবির আলী মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা যায়নি। তার বাড়িতে তালা ঝুলছে। একাধিকবার ফোন করলেও মোবাইল সুইচ অফ ।এ বিষয়ে সন্দেশখালি ১ নম্বর ব্লকের বিডিও সায়ন্তন সেন বলেন, এই সরকারি সম্পত্তি এইভাবে দখল করা যায় না ।সম্পূর্ণ বেআইনি। পুরো বিষয়টা দেখছি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও