রবিবার ভোরে ঘন কুয়াশার সতর্কতা জারি দক্ষিণ দিনাজপুর ,বর্ধমান পুরুলিয়ার পাশাপাশি একাধিক জেলায়

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার ভোরে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে কুয়াশার দাপট বাড়বে। বড়দিনের আগে ফের তাপমাত্রার পতন ঘটবে বঙ্গে।প্রধানমন্ত্রীর(PM) চপার অবতরণে ভিলেন হয় কুয়াশা। কারণ শনিবার আবহাওয়া একটু অস্বাভাবিক আচরণ করেছে। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি। শনিবার হঠাৎ করেই দিনের তাপমাত্রা নেমে এসেছে ২১ ডিগ্রির ঘরে। অর্থাৎ মাত্র ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রায় ৫ ডিগ্রি ফারাক হয়ে গেছে। স্বাভাবিক নিয়মে শীতের দিনে সকাল সাড়ে ৯ টা বা ১০ টা থেকে ঝলমলে রোদ ওঠে। সেদিক দিয়েও আজকের দিনটা কিছুটা ব্যতিক্রমী। কারণ আজ প্রায় সকাল ১১ টা পর্যন্ত সেইভাবে রোদের তেজ বাড়েনি।

শনিবার আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Office)বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য এই খবর জানান। তিনি বলেন,এর ফলে ভোরের কুয়াশাচ্ছন্ন(Fog) আকাশ নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কুয়াশাচ্ছন্ন থেকে গেছে। যার সরাসরি প্রভাব পড়েছে দৃশ্যমানতায়। এর জন্য দায়ী দূষণ। দিনের এই সর্বোচ্চ তাপমাত্রা কমার পাশাপাশি পর্যাপ্ত শক্তিশালী বাতাসের অভাব ছিল। ফলে জমাট বাঁধা কুয়াশা দীর্ঘক্ষণ এক জায়গায় থিতু হয়ে যায়। তবে রবিবার ফের দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে। তা পৌঁছে যাবে ২৩ বা ২৪ ডিগ্রির ঘরে। তবে কাল সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকতে চলেছে উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর, পশ্চিমাঞ্চলের পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং উপকূলের সমস্ত জেলা।

বাকি দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে ভোরে। তবে রবিবার সকাল ৯ টা নাগাদ রোদের তেজ বৃদ্ধি পাবে। ফলে শনিবারের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি রবিবার হওয়ার সম্ভাবনা কম। দিনের তাপমাত্রা কমলেও রাতের পারদ নিচে না নামলে শীতের আমেজ ফিরবে না। সেই আমেজ অন্তত আগামী ৭২ ঘণ্টায় ফিরছে না। বড়দিনের আগে ফের রাতের পারদ নামতে শুরু করবে। জেলায় জেলায় ২ থেকে ৩ ডিগ্রি রাতের পারদ পতনের পূর্বাভাস বড়দিনের প্রাক্কালে।

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির