নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পেল বনগাঁ পুরসভা,শাসকদলে যোগ দিলেন ২ কাউন্সিলর

Share:

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: উত্তর ২৪ পরগনার বনগাঁ পুরসভার নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন দিলীপ মজুমদার। ভাইস চেয়ারম্যান হলেন জ্যোৎস্না আঢ্য। শনিবার কুড়ি জন কাউন্সিলরের উপস্থিতি নতুন চেয়ারম্যান নির্বাচিত করা হয়। বনগাঁর মানুষকে উন্নত পরিষেবা দেওয়া ও শহরের উন্নতিই মূল লক্ষ্য বলেন ভাইস চেয়ারম্যান। পাশাপাশি ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঋতুপর্ণা আঢ্য ও চিরঞ্জিত বিশ্বাস তৃণমূলে যোগদান করেন।

তৃণমূলের ৯ জন কাউন্সিলর প্রাক্তন পুরপ্রধান গোপাল শেঠের(Gopal Seth) বিরুদ্ধে অনাস্থা আনেন। ভোটাভুটির দিন সকালে গোপালবাবু পদত্যাগ করেন। তারপর নতুন পুরপ্রধান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়। পুরসভার এক্সিকিউটিভ অফিসার জানান, কুড়ি জন কাউন্সিলরের উপস্থিতিতে নতুন চেয়ারম্যান নির্বাচিত হল।চাহিদা অনুযায়ী নাগরিক পরিষেবা দিতে ব্যর্থতা-সহ জলযন্ত্রণা নিয়ে শহরের বাসিন্দাদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়। কয়েক মাস আগে তৃণমূলের ভোটকুশলী সংস্থার সমীক্ষার রিপোর্টে এমনটাই উঠে আসে। সঙ্গে গত লোকসভা নির্বাচনে বনগাঁ পুরসভার ২২টি ওয়ার্ডের সবকটিতেই তৃণমূলের হারের কারণও সামনে এসেছে। এসবের জেরে বনগাঁ পুরসভায়(Banga Municipality) চেয়ারম্যান বদলের সিদ্ধান্ত নেয় দল।

চেয়ারম্যান গোপাল শেঠকে পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশও দিয়েছিল তৃণমূলের রাজ্য নেতৃত্ব। কিন্তু দলীয় নির্দেশকে মান্যতা দেননি গোপাল। পাঠাননি ইস্তফাপত্রও। তার মাঝেই ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আঢ্যকে পদ থেকে সরিয়ে দেন তিনি।গোপাল শেঠকে শোকজের চিঠি পাঠায় বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল। চিঠিতে দলীয় নির্দেশ অমান্য করার কারণ জানতে চাওয়া হয়। শুধু তাই নয়, পদত্যাগের জন্য সাতদিনের সময়ও বেঁধে দেওয়া হয়। কিন্তু এরপরও নিজের অবস্থানে অনড় থাকেন গোপালবাবু। তারপর অনাস্থা পাশ করা হয়। অবশেষে শনিবার নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হল। একে ঘিরে ছিল দলীয় কর্মী ও সমর্থকদের চরম উচ্ছ্বাস ও উদ্দীপনা। থমকে থাকা উন্নয়ন বনগাঁয় ফের শুরু হবে এমনই প্রতিশ্রুতি দেন নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও