২০২৬-এর বইমেলায় উত্তম ম্যাজিক, মহানায়ককে নিয়ে বিশেষ প্রদর্শনী, বইপ্রকাশে থাকবেন মুখ্যমন্ত্রী

২০২৬-এ উত্তমকুমারের শতবর্ষ, তাই আগামী বছরের বইমেলা মহানায়কময়। তবে তিনি একা নন, তাঁর সমসাময়িক এবং পরবর্তী প্রজন্মকে সঙ্গে নিয়েই আসছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৬-এ উত্তমকুমারের শতবর্ষ, তাই আগামী বছরের বইমেলা মহানায়কময়। তবে তিনি একা নন, তাঁর সমসাময়িক এবং পরবর্তী প্রজন্মকে সঙ্গে নিয়েই আসছেন তিনি। খবর, এবারের বইমেলায় উত্তম কুমারের স্মরণে এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করতে চলেছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। সেই প্রদর্শনীর দায়িত্বে রয়েছেন ‘আর্ট অলিন্দ্য আর্কাইভ’-এর তরফ থেকে জ্যোতির্ময় ভট্টাচার্য এবং ‘কলকাতা কথকতা’র তরফ থেকে চন্দ্রনাথ চট্টো পাধ্যায়। জানা গিয়েছে, প্রেক্ষাগৃহের আদলে বইমেলায় উত্তমকুমারের স্মরণে একটি প্রদর্শনী স্থান রাখা হবে। যেখানে উত্তমকুমারের অজানা অনেক কিছু থাকবে। যেমন, তাঁর লেখা চিঠি, চিত্রনাট্য, ছবির, ছায়াছবির অজানা মুহূর্ত, স্থিরচিত্র, ছবির পোস্টার, কাটআউট, ছবির টিকিট, উত্তমকুমারের ব্যবহার করা পোশাক-সহ অনেক কিছু। পাশাপাশি কলকাতা পুরসভার পত্রিকা ‘পুরশ্রী’ তৈরি হবে উত্তমকুমারকে নিয়ে। সেই পত্রিকা এবং ‘দ্য গোল্ডেন মোমেন্টস’ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এছাড়া উত্তমকুমারের আগের প্রজন্মের ছবি বিশ্বাস, পাহাড়ি সান্যালেদের ছবিও দেখানো হবে প্রদর্শনীতে। আসলে নতুন প্রজন্মকে বাংলা ছবি সম্পর্কে ওয়াকিবহাল করতেই এমন ভাবনা। যাতে তরুণ প্রজন্ম বুঝতে পারে যে, বাংলা বিনোদনদুনিয়ার কতখানি জুড়ে ছিলেন এই খ্যাতনামীরা। সম্ভবত পরিচালক ঋতুপর্ণ ঘোষের সময়কেও দেখানো হবে প্রদর্শনীতে। পাশাপাশি ‘সপ্তপদী’ ছবিতে উত্তম-সুচিত্রার ‘এই পথ যদি না শেষ হয়’ গানের সেই বাইকের আদলে একটি বাইকও প্রদর্শনী প্রাঙ্গণে রাখা হবে। এছাড়া ‘দ্য গোল্ডেন মোমেন্টস’ নামের একটি বই প্রকাশ করবে ‘আর্ট অলিন্দ্য আর্কাইভ’। যেখানে সেই সময়ে উত্তমকুমারের সঙ্গে যাঁরা যুক্ত ছিলেন, তাঁদের অভিজ্ঞতা, স্মৃতি, অনেক অজানা ঘটনা বর্ণিত থাকবে।

এদিকে উত্তমকুমারের ব্যবহৃত কিছু জিনিস দেবে মহানায়কের পরিবার। তাঁকে নিয়ে আয়োজিত আলোচনাচক্রে উপস্থিত থাকবেন মহানায়কের ছেলের বউ মহুয়া চট্টোপাধ্যায়। থাকতে পারেন, সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, লিলি চক্রবর্তী, অপর্ণা সেনের মতো মহানায়কের নায়িকারা। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘অতি উত্তম’। আয়োজনের দায়িত্বে রয়েছেন মালবিকা বন্দ্যোপাধ্যায়। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির