হঠাৎই বন্ধ হল জগদ্দলের JJI জুটমিল, কর্মহীন ৫০০০ শ্রমিক

Share:

নিজস্ব প্রতিনিধি, জগদ্দল: শনিবার পর্যন্ত শ্রমিকরা কাজ করে গিয়েছেন মিলে। রবিবার মিলে ছুটি ছিল। সোমবার সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা দেখেন টেম্পোরারি সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ। কর্তৃপক্ষ নোটিশ ঝুলিয়ে বন্ধ করে দিয়েছে জগদ্দলের JJI জুটমিল(Jagatdal Jute Mill)। মূলত কাঁচামালের অভাব এবং মূল্যবৃদ্ধির কারণে পাটের যোগান না থাকা বলে নোটিশে উল্লেখ রয়েছে।আচমকা এই মিল বন্ধ হওয়ায় কর্মহীন হয়ে পড়ল এই মিলে প্রায় পাঁচ হাজার শ্রমিক।যেকোনরকম অশান্তি এড়াতে জগদ্দল থানার বিশাল পুলিশ বাহিনী কারখানার গেটে মোতায়ন করা হয়েছে। এদিকে ইংরেজি বর্ষ শেষের আগে কর্মহীন হয়ে পড়ে মাথার উপর আকাশ ভেঙ্গে পড়েছে পাঁচ হাজার শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের।

কোন শ্রমিক অসন্তোষ বা সমস্যা নয় মিলের ম্যানেজার শ্রমিকদের জানিয়েছেন পাটের অতিরিক্ত মূল্যবৃদ্ধি হওয়ায় তাদের পক্ষে আর পাট কেনা সম্ভব হচ্ছে না। সম্প্রতি মিল কর্তৃপক্ষ তিন শিফটের বদলে দুই শিফটে জুট মিলের কর্মীদের নিয়ে উৎপাদন চালাচ্ছিল। কিন্তু সোমবার সকালে আর ওই মিলে গেট খোলে নি। শ্রমিকদের কাজে যোগ দিতে সাইরেন বাজে নি। মিলের বাইরে দাঁড়িয়ে থেকে বাড়ি ফিরে গিয়েছেন শ্রমিকরা। অনেক শ্রমিক মিলের গেটে জড়ো হয়ে অবিলম্বে মিল কর্তৃপক্ষকে খুলতে হবে বলে বিক্ষোভে ফেটে পড়েছেন। কিন্তু কবে আবার মিলের গেট খুলবে সেই উত্তর অজানা শ্রমিকদের কাছে। কাজ হারানো শ্রমিকদের অভিযোগ এই দুর্দিনে কোন শ্রমিক সংগঠনের নেতার দেখা নেই।

কেউ তাদের পাশে এসে দাঁড়ান নি। এদিকে কর্তৃপক্ষের সঙ্গেও তারা যোগাযোগ স্থাপন করতে পারছেন না। ফলে আগামী ইংরেজি নববর্ষ তাদের কাছে চরম বিপর্যয় ডেকে আনল। বড়দিনের আগে ওই শ্রমিক পরিবার গুলোর ঘরে আনন্দের বদলে জড়ো হয়েছে এখন চরম দুশ্চিন্তা আর বিষন্নতা। উত্তেজনা থাকলেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নি। পুলিশের কড়া নজরদারি চলছে। কখন এই সাসপেনশনের নোটিশ কারখানার গেটে ঝোলানো হয়েছে তা কোন শ্রমিক বুঝতে পারছেন না। তাদের ধারণা রবিবার ছুটির দিনে বিকেলের পর মিল কর্তৃপক্ষ এই সাসপেনশন নোটিশ গেটে লাগিয়ে দিয়ে চম্পট দিয়েছে।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও