সোদপুরের আবাসন থেকে দুই বোনের দেহ উদ্ধার,আত্মহত্যা নাকি খুন ?

Share:

নিজস্ব প্রতিনিধি, সোদপুর: উত্তর ২৪ পরগনা জেলার সোদপুরের আবাসন থেকে দুই বোনের দেহ উদ্ধার। তাঁরা পানিহাটির ৩ নম্বর ওয়ার্ডের হরিশচন্দ্র দত্ত রোডের(Harish Chaandar Road) বাসিন্দা। আত্মহত্যা নাকি খুন? ঘনাচ্ছে রহস্য। দুই বোন সবিতা দত্ত চট্টোপাধ্যায় (৬১) এবং কনিকা দত্ত (৫৭)। ঘটনাস্থলে পৌঁছয় খড়দা থানার পুলিশ। সোদপুরের হরিশচন্দ্র দত্ত রোডের একটি আবাসনের একতলা থেকে দুই বোনের দেহ উদ্ধার করা হয়। এই দুই বোন ফ্ল্যাটে একাই থাকতেন বলে জানা গেছে। প্রতিবেশীরা জানিয়েছেন, পরিবার আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল। আর্থিক কোনও সংস্থান ছিল না। খাওয়া পড়ার টাকা ছিল না তাঁদের।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, দীর্ঘদিন অনাহারে থাকার কারণেই মৃত্যু হয়েছে দুই বোনের। দুই বোনের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আবাসন থেকে মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে খড়দা থানার পুলিশ৷ আত্মীয় পায়েল দত্ত জানান, মৃত দুই বোন তার সম্পর্কে পিসি হন। বড় পিসির এক বছর আগে স্বামী মারা গিয়েছে। তারপর থেকে বড় পিসি ছোট পিসির সঙ্গে নিজেদের ওই ফ্ল্যাটে থাকতেন। ইদানিং দুজনেই মানসিক ভারসাম্যহীন ছিলেন।

পুলিশের প্রাথমিক অনুমান বাথরুমের কাছে ছোট বোনকে পড়ে গিয়ে মারা যেতে দেখে বড় বোন হৃদরোগে আক্রান্ত হয়ে খাটের কাছে নিচে পড়ে যান। ছোট বোনের দেহ পাওয়া গেছে বাথরুমের কাছে। বড় বোনের দেহ খাটের নিচে পড়ে ছিল। পুলিশ তদন্তের স্বার্থে ওই ফ্ল্যাটটি সিল করে দিয়েছে।বর্তমানে দুই বোন আর্থিক অনটনের মধ্যে দিয়ে চলছিল। তবে আত্মীয়-স্বজন কেউ খাবার এনে দিলে সেই খাবার তারা খেতেন না। ফেলে দিতেন। কোন আত্মীয়-স্বজনের সঙ্গে দুই বোন যোগাযোগ রাখতেন না।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও