বাংলা ও সেভেন সিস্টার্সে নাশকতা চালাতে জাল নথি দিয়ে ভিসা নেওয়ার চেষ্টা বাংলাদেশি জঙ্গিদের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্যে নাশকতা চালাতে জাল নথি দিয়ে ভিসা নেওয়ার চেষ্টা চালাচ্ছে ইসলামি জঙ্গিরা। শুধু তাই নয়, ঢাকার ভিসা কেন্দ্রের সার্ভার হ্যাকেরও চেষ্টা চালাচ্ছে। ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মার কাছে এমনই বিস্ফোরক রিপোর্ট জমা দিয়েছেন যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা গ্রহণ কেন্দ্রের আধিকারিকরা। বিষয়টি নিয়ে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে কথা বলার প্রতিশ্রুতি দিয়েছেন রাষ্ট্রদূত।

গত বছরের ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরেই পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট ইসলামি জঙ্গিদের কব্জায় চলে গিয়েছে বাংলাদেশ। আইএসআইয়ের নির্দেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ‘রাজাকার’ মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। শুধু তাই নয় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমুদ্দিন রেহমানি-সহ সাড়ে তিন হাজার জঙ্গিকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে। জেল থেকে মুক্তি পাওয়ার পরেই ওই সব জঙ্গিরা পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে চরম নাশকতা চালানোর হুমকি ছেড়েছে। তাতেই প্রমাদ গুনে বাংলাদেশিদের জন্য প্রথমে সব ধরনের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল নয়াদিল্লির বিদেশ মন্ত্রক। পরে মানবিক কারণে মেডিকেল সহ আর বেশ কয়েকটি ক্ষেত্রে ভিসা চালু করা হয়। যদিও পর্যটক ভিসা দেওয়া বন্ধ হয়েছে।

বেশ কয়েকটি ক্ষেত্র ছাড়া ভিসা দেওয়া বন্ধ হওয়ায় বিপাকে পড়ে যায় ইসলামি জঙ্গিরা। তাই জাল নথির সাহায্যে মেডিকেল সহ অন্যান্য ভিসা পাওয়ার চেষ্টা চালাচ্ছে। এ ক্ষেত্রে কলকাতা-সহ উত্তর পূর্ব ভারতে থাকা নিজেদের নেটওয়ার্ককে সক্রিয় করেছে। বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল ও চিকি‍ৎসকের নামে জাল নথিপত্র সংগ্রহ করে ভিসার আবেদনের সঙ্গে জমা দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, বাংলাদেশি হিসাবে প্রমাণের জন্য যে সব নথিপত্র জমা দেওয়া হচ্ছে তাও জাল। ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রের (আইভ্যাক) এক আধিকারিকের কথায়, ‘মূলত দালালদের মাধ্যমেই ওই জাল নথি জমা দেওয়া হচ্ছে। কোন নথি জাল আর কপন নথি নকল-তা বাছতে গিয়ে শীতকালেও গাম ছুটে যাচ্ছে। সিংহভাগ নথিই জাল। তাছাড়া দালালরা  সার্ভারে হ্যাকের চেষ্টা করে কৃত্রিম চাপ সৃষ্টি করছেন, যার কারণে প্রকৃত আবেদনকারীরা বৈধ অ্যাপয়েন্টমেন্ট থেকে বঞ্চিত হচ্ছেন।’

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

সংস্কারের জন্য আজ প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের