প্রাণ বাঁচাতে বাংলাদেশ ছেড়ে পালিয়ে আসছেন হাজার হাজার হিন্দু, সতর্ক পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,ঘোজাডাঙা:ইনকিলাব পার্টির সদস্য ওসমানের মৃত্যু ও দিপু দাসের আগুনে পুড়িয়ে হত্যার পর দুই দেশের সম্পর্ক তলানিতে ।চোখে মুখে আতঙ্ক বাংলাদেশি সংখ্যালঘুদের ।সেই ছবি ধরা ঘোজাডাঙা সীমান্তে(Ghojadanga Border)।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ ঘোজাডাঙা সীমান্ত। বহু বাংলাদেশি হিন্দু বাংলাদেশ থেকে এদেশে আসছেন প্রতিদিন।জানিয়ে দিলেন যতদিন পর্যন্ত স্থায়ী সরকার না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে তাঁরা ফিরবেন না।অগ্নিগর্ভ পরিস্থিতি। চারিদিকে আগুন জ্বলছে। ভারতীয় দূতাবাসে হামলার ঘটনার পর ভারত বিরোধী স্লোগান ,উস্কানি মূলক মন্তব্য সেই অবস্থার মধ্যে বাংলাদেশের সেনাপ্রধান ভারতীয় সেনাপ্রধানকে ফোন করে বলেন, ভারতীয় সম্পত্তি ও সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার সব রকম ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকার(Bangladesh Goverment)।

কিন্তু তার মধ্যেও দুই দেশের সম্পর্ক যে একেবারে শেষ পর্যায় তা ভারত বাংলাদেশ সীমান্ত পুরোটা দেখলেই বোঝা যায়। দেখলেই বোঝা যায় বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি ভারত বিরোধী মন্তব্য যে ভারত সরকার একেবারেই ভালো চোখে নিচ্ছে না সেটা জানিয়ে দেওয়া হয়েছে। দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার(Bangladesh High Comission) বুঝতে পারছে সময় যত যাচ্ছে সীমান্তে পরিস্থিতি খারাপ হচ্ছে ।ইতিমধ্যে চিকেন নেক যে সাতটি রাজ্য রয়েছে সেখানে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া এ রাজ্যের বিভিন্ন সীমান্তে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।নজরদারি বাড়িয়েছে বিএসএফ(BSF) ।অতিরিক্ত বাহিনী মোতায়ন করা হয়েছে। তার মধ্যেই ওপার বাংলা থেকে বহু সংখ্যালঘু এ দেশে আসছে চোখে মুখে আতঙ্ক। ভয় গ্রাস করেছে ।তারা চাইছে দুই দেশের সম্পর্ক অটুট থাকুক ।পাশাপাশি স্থায়ী সরকার হোক।

যেভাবে মৌলবাদীরা ওই দেশে থাবা বসিয়েছে,তাতে সংখ্যালঘুরা যে আতঙ্কে রয়েছে তা বলা বাহুল্য। বাংলাদেশি হিন্দুরা আক্রান্ত। তাদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। স্থায়ী সরকার আসুক। আমরা আতঙ্কে রয়েছি । ওখানে অশান্তি হলে এখনও তো অশান্তি বাড়বে এমনটাই আশঙ্কা করছেন ওপার বাংলা থেকে আসা আতঙ্কিত হিন্দুরা। কিন্তু ভারত সরকার ও রাজ্য প্রশাসন সব সময় কড়া নজর রাখছে। সীমান্ত জুড়ে নজরদারি জোরদার চলছে। কিছুদিন আগে পর্যন্ত হাকিমপুর সীমান্ত দিয়ে এসআইআর প্রক্রিয়া চলাকালীন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ওপার বাংলায় চলে যাওয়ার ভিড় জমে ছিল। এবার উল্টো ছবি। ওপার বাংলা থেকে প্রাণ বাঁচাতে হিন্দু সংখ্যালঘু হিন্দুরা পালিয়ে এপার বাংলায় আসছে। একটু আশ্রয়ের জন্য।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও