ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে শান্তনু-মমতার অনুরাগীদের মধ্যে তুমুল সংঘর্ষ, চলল লাথি-ঘুষি-কিল-চড়

Share:

নিজস্ব প্রতিনিধি ,ঠাকুরনগর: মতুয়াদের ভোটার অধিকার কেড়ে নেওয়ার অভিযোগে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে বিক্ষোভ। এই বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয় মতুয়াদের দুই গোষ্ঠীর মধ্যে। শান্তনু ঠাকুরের(Shantanu Thakur) বাড়ি গিয়ে বিক্ষোভ দেখান মতুয়া সম্প্রদায়ের মানুষেরা। মতুয়া ধর্মালম্বী মানুষের অভিযোগ সি এ এ এবং এস আই আর এর নামে মতুয়া ভক্তদের সাথে প্রতারণা করেছেন বিজেপি এবং শান্তনু ঠাকুর। অবিলম্বে তাদের নাগরিকত্ব ও ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে ।নচেৎ এই ঘেরাও অভিযান বিক্ষোভ লাগাতার চলবে বলেও হুমকি দেন মতুয়া সম্প্রদায়ের নেতারা। সেই বিক্ষোভ দেখানোর সময় ঠাকুরনগরের মতুয়া বাড়ি রণক্ষেত্রের রূপ নেয়। মমতা বালা ঠাকুর(Mamaatbala Thakur) ও শান্তনু ঠাকুরের গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে। তুমুল মারপিট ও ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে মাটিতে ফেলেও মারামারি শুরু হয় উভয় পক্ষের মধ্যে।

সোমবার বনগাঁর (Bonga)গাড়াপোতায় বিজেপির একটি প্রতিবাদ সভায় কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, ভোটার তালিকা থেকে ৫০ লক্ষ রোহিঙ্গা মুসলমানের নাম বাদ গেছে। সেখানে এক লক্ষ ও যদি আমাদের লোকেদের নাম বাদ যায় তাহলে আমাদের এটুকু সহ্য করতে হবে। বিষয়টি সহ্য করে নেওয়া উচিত। এরকম কারণ কেন দেখানো হয়েছে ওই দেশ থেকে যারা এসেছেন সকলে তারা প্রাণ হাতে নিয়ে এসেছিলেন। অথচ শান্তনু ঠাকুর বলছেন দয়া করে যত শীঘ্র সম্ভব আপনারা সিএ এ তে আবেদন করুন। রোহিঙ্গাদের খুঁজে বের করতে সুবিধা হবে ।এস আইআরের সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই বলে তিনি দাবি করছেন। শান্তনু ঠাকুরের এই মন্তব্যকে নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয় ।

তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা পন্থীদের অভিযোগ সম্প্রতি শান্তনু ঠাকুর এসআইআরে ১ লক্ষ মতুয়াদের নাম বাদ যাওয়ার কথা বলে প্রকাশ্যে যে মন্তব্য করেছেন তাতে তারা প্রবল আশঙ্কিত রয়েছেন। তাই তারা বুধবার মিছিল করে শান্তনু ঠাকুরের কাছে জবাব চাইতে এসেছিলেন। কিন্তু শান্তনু ঠাকুরের বাড়ির কাছে আসতেই কেন্দ্রীয় মন্ত্রীর লোকজন তাদের ওপর চড়াও হয়। অভিযোগ মমতা বালা ঠাকুরের এক অনুগামীকে মাটিতে ফেলে কিল — লাথি – ঘুষি মারা হয়। বাকিরা সেই ঘটনার প্রতিবাদ জানাতে গেলে শুরু হয় তুমুল সংঘর্ষ।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও