Loading live market data...
Loading active stocks...
Connecting...

ফিরে দেখা ২০২৫: নেপালের সরকার বদল, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন

Share:

নিজস্ব প্রতিনিধি : নতুন বছর আসার সময় আলোচনার সিংহভাগে থাকে, কেমন যাবে নতুন বছর। পুরনোকে সরিয়ে নতুনের আগমনে সকলেই অপেক্ষায় থাকে। কিন্তু ভালো খারাপ মিলিয়ে কেটে যায় প্রতিটি বছর। বছর শেষে এসে এক ঝলকে দেখে নেওয়া যাক বিশ্বের বিভিন্ন কোনায় ঘটে যাওয়া কিছু ঘটনা।

ট্রাম্পের শুল্কনীতি

বিশ্বের একাধিক দেশের পণ্যের ওপরে অত্যাধিক হারে শুল্ক চাপিয়েছে আমেরিকা। একাধিক দেশের ওপরে বিপুল পরিমাণ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। ভারতের ওপরে ২৬ শতাংশ শুল্ক অরোপ করেছিল আমেরিকা। পরে সেটি আরও বাড়িয়ে দেওয়া হয়। প্রায় ৫০ শতাংশ শুল্ক অরোপ করা হয়েছে। দ্বিতীয়বার ক্ষমতায় এসে শপথ নিয়েই রেসিপ্রোক্যাল ট্যারিফ নিয়ে বড় ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছিলেন, যে দেশ আমেরিকার পণ্যে যতটা শুল্ক চাপিয়ে থাকে, ২ এপ্রিল থেকে সেই দেশের পণ্যে পাল্টা তার উপযুক্ত শুল্ক চাপানো হবে। সেই মতো ২ এপ্রিল দিনটিকেই বেছে নিয়েছিলেন ট্রাম্প। এদিনই সমস্ত দেশের ওপরে অতিরিক্ত শুল্ক অরোপ করে আমেরিকা। চিনের সঙ্গেও চলছে আমেরিকার শুল্ক যুদ্ধ।

জেন জি আন্দোলনে উত্তপ্ত নেপাল

সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার প্রতিবাদে নেপালের রাস্তায় প্রতিবাদে নেমেছিলেন  জেন-জিরা। তাদের প্রতিবাদ রীতিমতো হিংসার চেহারা নিয়েছিল দেশজুড়ে। দেশের তরুণ প্রজন্মের আন্দোলন দুর্নীতি বিরোধী আন্দোলনে পরিণত হয়েছিল। বাধ্য হয়ে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন কেপিশর্মা ওলি। পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে মৃত্যু হয়েছে বহু বিক্ষোভকারীর। সরকারহীন নেপালি অরাজকতার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। নেপালের জেল ভেঙে ১৩ হাজার কয়েদিকে পালানোর সুযোগ করে দিয়েছিল বিক্ষোভকারীরা। অস্ত্রাগারে হামলা চালিয়ে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র লুঠ করেছিল কয়েদিরা। পরিস্থিতির রীতিমতো অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। সংসদ ভবন থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি ভবন থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয়-বিক্ষোভকারীদের তাণ্ডবের হাত থেকে রেহাই মেলেনি কিছুর। শুধু তাই নয় একাধিক প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি নারকীয় তাণ্ডব চালিয়েছে বিক্ষোভকারীরা। জ্যান্ত পুড়িয়ে মারেন প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের স্ত্রীকে। সেনাপ্রধানের পরামর্শে নেপালের প্রথম এবং একমাত্র মহিলা প্রধান বিচারপতি ৭৩ বছর বয়সী সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হয়। সততা, নিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের জন্য তিনি সুপরিচিত।

হংকংয়ে অগ্নিকাণ্ড

হংকংয়ে বহুতলে অগ্নিকাণ্ড। মৃতের সংখ্যা প্রায় ১২৮। নিখোঁজ শতাধিক। হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলার একটি আবাসিক কমপ্লেক্সের একাধিক বহুতলে আগুন লাগে। ঘটনার সময়ে কয়েকটি বহুতলের বাইরে সংস্কারের কাজ চলছিল। বেশ কয়েকটি টাওয়ারের বাইরে বাঁশের ভাড়া তৈরি করা হয়েছিল। সেখানেই কর্তৃপক্ষ যখন অগ্নিনির্বাপণ অভিযানে ব্যস্ত ছিলেন, তখনই ঘন ধোঁয়ায় ঢাকতে শুরু হয় চারপাশ।  ৩১ তলা টাওয়ারের আগুন নেভানোর চেষ্টা করার সময় ফায়ার সার্ভিসের কিছু কর্মীও আহত হয়েছেন। কমপ্লেক্সের নীচের রাস্তায় অসংখ্য ফায়ার ইঞ্জিন এবং অ্যাম্বুলেন্স জড়ো হয়। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। আগুন নেভাতে দমকলের প্রায় ১৫০-র বেশি ইঞ্জিন কাজ করেছে। ওয়াং ফুক কোর্ট অ্যাপার্টমেন্ট ব্লকে  আগুন নিয়ন্ত্রণ করতে ৮০০ এর বেশি দমকল কর্মী কাজ করেন।

ময়মনসিংহে হিন্দু যুবককে খুন

ধর্ম অবমাননা করার অভিযোগ তুলে ময়মনসিংহের ভালুকায় এক হিন্দু যুবককে আগুনে পুড়িয়ে খুন করল মুসলিম জঙ্গিরা। প্রথমে ওই যুবককে পিটিয়ে খুন করা হয়। তারপর তাঁকে গাছে বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম দীপুচন্দ্র দাস। গার্মেন্ট কারাখানায় কর্মরত ছিলেন তিনি। ভালুকাতেই বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকে পিটিয়ে মারার সময়ে নীরব দর্শক ছিল পুলিশ। ইনক্লাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর মৃত্যুর পর আগুন ছড়িয়ে পড়েছে বাংলাদেশ জুড়ে। অন্যদিকে লক্ষ্মীপুরের ঘরের দরজায় টানা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ইসলামী জঙ্গিদের বিরুদ্ধে। বিএনপি নেতার ঘরে আগুন লাগিয়ে 7 বছরের শিশুকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

স্বদেশে প্রত্যাবর্তন তারেকের

১৭ বছর পর নিজের দেশে পা রাখলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে বিমানটি উড়েছিল। ওই বিমানে তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। বিমানবন্দরে পা রাখার পর এই সংবর্ধনা স্তরে পৌঁছে সংক্ষিপ্ত ভাষণ শেষেই মায়ের কাছে ছুটে গিয়েছেন তিনি। ঢাকার এভারকেয়ার হাসপাতালে ২৩ নভেম্বর থেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন খালেদা জিয়া। হাসপাতালে পৌঁছে খালেদার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। প্রায় দেড় ঘন্টা সেখানে হাজির ছিলেন তিনি। খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা হয়েছিল। কিন্তু তার শারীরিক অবস্থার কথা চিন্তা করেই ঢাকাতে তাকে রেখে চিকিৎসার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সুনীতা উইলিয়ামসের পৃথিবীতে পা

৮ দিনের জন্য মহাকাশে গিয়েছিলেন সুনীতা উইলিয়ামস। কিন্তু ৯ মাসের জন্য আটকে পড়েছিলেন তিনি। ২৮৬দিন মহাকাশে কাটিয়ে অবশেষে পৃথিবীর বুকে নির্বিঘ্নে ফিরেছেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর।  ইলন মাস্কের স্পেস এক্স  ক্যাপসুলে ফ্লোরিডার উপকূলে নিরাপদ স্প্ল্যাশডাউন হয়েছিল। বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটির কারণে ৮দিনে সফর চলে গিয়েছিল ২৮৬দিনে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প। মৃতের সংখ্যা প্রায় ৬৫০। আহতের সংখ্যা বহু। ৩১ আগস্ট মধ্যরাতে আচমকাই কেঁপে উঠেছিল আফগানিস্তান। কম্পনের মাত্রা ছিল ৬.৩। এরপর কয়েকবার আফটার শকে কেঁপে উঠেছে মাটি। তারমধ্যে ২টি কম্পনের মাত্রা ছিল ৫। পাশাপাশি পাকিস্তান ও ভারতের জম্মু-কাশ্মীর ও দিল্লির বেশ কয়েকটি জায়গা কেঁপে উঠেছে। আফগানিস্তানে ভয়াবহ এই ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গিয়েছে অসংখ্য গ্রাম। নানগারহার ও কুনার প্রদেশে ভূমিকম্পের জেরে আহত ১১৫ জনের বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি আরও বিভিন্ন জায়গা থেকে ৮০০-র বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ইরান ছাড়া ৫ লক্ষাধিক আফগান

ইজরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি। তার ১৬ দিনের মধ্যে ৫ লক্ষের বেশি আফগানকে দেশছাড়া করেছে ইরান। তাঁদের বিরুদ্ধে গুপ্তচরগিরি করার অভিযোগ তোলা হয়েছে। বিগত কয়েক মাস ধরে ইরান-ইজরায়েলের মধ্যে চলছে যুদ্ধ। কয়েকমাস ধরেইইরান জানিছিল বৈধ নথি ছাড়া যেসকল আফগান ইরানে রয়েছেন, তাঁদের দেশ থেকে বের করে দেওয়া হবে। গত ২৪ জুন থেকে ৯ জুলাই প্রায় ৫ লক্ষ ৮ হাজার ৪২৬ জন আফগানকে ইরান থেকে বের করে দেওয়া হয়েছে।

ভারত-পাকিস্তান সম্পর্কে অবনতি

পহেলগাঁওর জঙ্গি হামলার জেরে ২৬ জনের প্রাণ গিয়েছিল। তারপর ভারত পাকিস্তান সম্পর্ক তলানিতে ঠেকেছে। সীমান্ত এলাকায় অশান্তি ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুই দেশের মধ্যে শান্তি ফেরাতে হস্তক্ষেপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পহেলগাঁও হামলার জবাবে অপারেশন সিঁদুর চালিয়েছে ভারত। তারপর থেকে ভারত পাকিস্তানের সম্পর্কে বেশ কিছুটা আঁচ পড়েছে।

 

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের