ধর্ষণের অভিযোগ তুলে ৬০ লক্ষ দাবি! ব্ল্যাকমেইলিং সইতে না পেরে আত্মঘাতী অভিযুক্ত ইঞ্জিনিয়ার

তিন বছর বয়সী মেয়েকে ধর্ষণের মিথ্যা অভিযোগের দায়ে বিষ খেয়ে আত্মহত্যা করলেন একজন ২৬ বছর বয়সী বি.টেক ইঞ্জিনিয়ারিং ছাত্র।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিন বছর বয়সী মেয়েকে ধর্ষণের মিথ্যা অভিযোগের দায়ে বিষ খেয়ে আত্মহত্যা করলেন একজন ২৬ বছর বয়সী বি.টেক ইঞ্জিনিয়ারি। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। তবে ছেলেটির মৃত্যুর পর মামলাটি নতুন মোড় নিয়েছে। ছেলেটির পরিবার মেয়েটির মা এবং তাঁর আইনজীবীর বিরুদ্ধে ৬০ লক্ষ টাকা চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের গুরুতর অভিযোগ করেছেন। নিহত ছাত্রের নাম লাভ জাট, তিনি বি.টেক স্নাতক ছিলেন এবং একটি বহুজাতিক সংস্থায় (MNC) কর্মরত ছিলেন। প্রতিবেদনের দেওয়া তথ্যানুসারে, লাভ ২০২৫ সালের এপ্রিল মাসে ছুটিতে বাড়িতে ফিরেছিলেন।

এরপর তিনি ডাবরায় তাঁর বন্ধু আকাশের বাড়িতে ঘুরতে গিয়েছিলেন। সেই সময়েই একজন মহিলা ভাড়াটে তাঁর এবং আকাশের বিরুদ্ধে বছর তিনেকের এক শিশুকে গাড়িতে ধর্ষণ করার অভিযোগ আনেন। পুলিশের কাছে তাঁদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। লাভের পরিবারের দাবি, তাঁদের ছেলে কোনও অপরাধ করেনি। কোনও শিশুকে ধর্ষণ করেননি। এই দাবিতে তাঁরা ওই মহিলা কে মামলা প্রত্যাহার করে মীমাংসায় রাজি করান। কিন্তু নির্যাতিতা মেয়েটির মা বিনিময়ে তাঁদের কাছ থেকে ৬০ লক্ষ টাকা দাবি করেন। ইতিমধ্যেই তাঁদের ভয় দেখিয়ে ৩০ লক্ষ টাকা আদায়ও করেছিল মেয়েটির মা।

তা সত্ত্বেও, আরও ৩০ লক্ষ টাকা দাবি করছিল। এই ভয়েই লাভ আত্মহত্যা করেছেন বলে দাবি লাভের পরিবারের। তাঁরা অভিযুক্ত এবং তাঁর আইনজীবীর বিরুদ্ধে ভয় দেখানো এবং ব্ল্যাকমেইল করার অভিযোগ করেছে। ২০২৫ সালের এপ্রিলে ডাবরা সিটি থানায় দায়ের করা একটি অভিযোগ অনুসারে, মহিলা অভিযোগ করেছেন, গত ২২ এপ্রিল, লাভ এবং আকাশ আর মেয়েকে গাড়িতে করে ঘুরতে নিয়ে গিয়েছিল। ফিরে আসার পর, শিশুটি ভীত হয়ে পড়ে। এবং তাদের দুজনের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ করে। শিশুটির গোপনাঙ্গে আঘাতের চিহ্ন ছিল। এরপর শিশুটির বক্তব্যের ভিত্তিতেই পুলিশ মামলা দায়ের করে। কিন্তু এই অভিযোগ উড়িয়ে দেন লাভ। ইতিমধ্যেই ইঞ্জিনিয়ারের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ এখন বিষয়টির তদন্ত করছে।

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের