‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে পদপিষ্টের ঘটনার চার্জশিটে অল্লু অর্জুনের নাম

একবছর পর অবশেষে চিক্কাডপল্লি পুলিশ এই মামলায় চার্জশিট দাখিল করল। চার্জশিটে অভিনেতা আল্লু অর্জুন এবং সন্ধ্যা থিয়েটারের ব্যবস্থাপনা-সহ প্রায় ২৩ জনকে অভিযুক্ত করা হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৪ সালের ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছিল তেলেগু সুপারস্টার অল্লু অর্জুনের ‘পুষ্পা 2’। যে ছবিটি গোটা দেশজুড়ে সুনামি ফেলে দিয়েছিল। ২,০০০ কোটি আয় করেছিল ছবিটি। কিন্তু ছবিটির মুক্তির ঠিক আগেই বড় দুর্ঘটনা ঘটে যায়। ‘পুষ্পা 2’ মুক্তির ঠিক আগের দিন অর্থাৎ ৪ ডিসেম্বর, হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ভক্তদের জন্যে ছবির বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিলেন নির্মাতারা ও হল কর্তৃপক্ষরা। সেখানে উপস্থিত হয়েছিলেন ছবির নায়ক অল্লু অর্জুনও। কিন্তু তাঁকে দেখতে গিয়েই ভক্তের ভিড় উপচে পড়ে। যাতে পদপিষ্টের ঘটনা ঘটে এবং একজন মহিলা মারা যান। তাঁর সন্তান গুরুতর আহত হয়।

এই ঘটনার খবর পেয়েও অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যান অভিনেতা। জানা যায়, পুলিশের অনুমতি না নিয়েই হল কর্তৃপক্ষ এই আয়োজন করে ছিলেন। আর অল্লু অর্জুন আসবে জেনেও তেমন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। তার ফলেই এই দুর্ঘটনা ঘটে। এর দুদিন পরেই অল্লু অর্জুনকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এবং এক রাত জেল খেটে তিনি জামিন পান। এই ঘটনার একবছর পর অবশেষে চিক্কাডপল্লি পুলিশ এই মামলায় চার্জশিট দাখিল করল। চার্জশিটে অভিনেতা আল্লু অর্জুন এবং সন্ধ্যা থিয়েটারের ব্যবস্থাপনা-সহ প্রায় ২৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। এতে আটজন বাউন্সার, তিনজন ম্যানেজার এবং চারজন প্রত্যক্ষদর্শীর তালিকাও রয়েছে। পদপিষ্টের ঘটনার পর, পুলিশ সন্ধ্যা থিয়েটারের ব্যবস্থাপনা পরিচালক এবং অল্লু অর্জুনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ১০৫-এর অধীনে মামলা দায়ের করেছিল। যেখানে অভিযোগ করা হয়েছিল যে, ভিড়ের অব্যবস্থাপনা এবং অভিনেতার হঠাৎ থিয়েটারে আসার কারণে পদদলিত হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল।

যদিও এই দুর্ঘটনার দুদিন পর, ৬ ডিসেম্বর, অল্লু অর্জুন এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করে তিন মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছিলেন। যেখানে তিনি নিহতের পরিবারকে ২৫ লক্ষ টাকা অনুদানের ঘোষণা দিয়েছিলেন। এবং মৃত মহিলার ছেলের চিকিৎসার খরচ বহন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপর ৯ ডিসেম্বর, হায়দরাবাদ পুলিশ সন্ধ্যা থিয়েটারের মালিক, সিনিয়র ম্যানেজার নাগরাজু এবং ম্যানেজার বিজয় চন্দ্র-সহ তিনজনকে গ্রেফতার করে। পরবর্তীকালে, ১২ ডিসেম্বর, অভিনেতার আইনি দল তাঁর বিরুদ্ধে দায়ের করা FIR বাতিল করার জন্য তেলেঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হয়। এবং যুক্তি দেয় যে, অভিনেতা এই ঘটনার জন্য সরাসরি দায়ী নন। তা সত্ত্বেও, ১৩ ডিসেম্বর পুলিশ আধিকারিকরা অল্লু অর্জুনকে তাঁর জুবিলি হিলসের বাসভবনে থেকে তুলে নিয়ে যান জিজ্ঞাসাবাদের জন্য। সেই দিনই তেলেঙ্গানা হাইকোর্ট ৫০,০০০ টাকার ব্যক্তিগত বন্ডে অভিনেতার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে। তবে, তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। অগত্যা চঞ্চলগুড়া কেন্দ্রীয় কারাগারে অভিনেতাকে রাত কাটাতে হয়। জানা যায়, এক রাত কারাগারে অভিনেতা মেঝেতে শুয়েছিলেন। এরপর ১৪ ডিসেম্বর তাঁকে মুক্তি দেওয়া হয়। চার দিন পর, আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দ পদপিষ্টে আহত ছেলে শ্রী তেজের চিকিৎসাধীন হাসপাতালে যান। পুষ্পার পরিচালক সুকুমারও শিশুটিকে দেখতে যান এবং শোকাহত পরিবারকে ৫ লক্ষ টাকা অনুদান দেন। পরে, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি আল্লু অর্জুনকে পদদলিত হওয়ার খবর জানা সত্ত্বেও তাঁকে রোড শো চালিয়ে যাওয়ার জন্য অভিযুক্ত করেন। এরপরে, হায়দরাবাদ পুলিশ সন্ধ্যা থিয়েটারের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন। যেখানে দেখা যায়, অভিনেতা দুর্ঘটনার খবর পেয়েও অনুষ্ঠানস্থল ছাড়েননি। যার ফলে আরও উত্তেজনা বাড়ে। এই ঘটনার পর, বিক্ষোভকারীরা আল্লু অর্জুনের বাসভবন ভাঙচুর করে, তাঁর কুশপুত্তলিকা পোড়ায়। এর প্রতিক্রিয়ায়, অভিনেতা একটি সংবাদ সম্মেলন করে অভিযোগগুলিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তবে, তাঁর বিরুদ্ধে মামলা অব্যাহত ছিল।

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের