খসড়া তালিকায় নাম না থাকায় BLOকে হুমকির অভিযোগ শেখ শাহজাহান অনুগামীর বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি, সন্দেশখালি : খসড়া তালিকায় নাম না থাকায় BLOকে হুমকি।হুমকির খবর গ্রামে ছড়িয়ে পড়তেই” আতঙ্কিত বিএল ও’ পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে গোটা গ্রামবাসীরা।কেননা এই অনুপ্রবেশকারী সন্দেশখালির বেতাব বাদশার অনুগামী।গত কয়েকদিন আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে গোটা রাজ্যের পাশাপাশি হিঙ্গলগঞ্জ ব্লকে এসআইআর – এর খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। সেই খসড়া তালিকায় নাম ছিল না হিঙ্গলগঞ্জের(Hingalganj) সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের পুকুরিয়ার ১৯০ নম্বর বুথের খাইরুল কারিগরের। এই খাইরুল কারিগর কে?

সন্দেশখালির দাপুটে জেলবন্দি তৃণমূল নেতা শেখ শাহজাহানের(Sk.Sajahan) অনুগামী বলে পরিচিত। এলাকার বাসিন্দা থেকে শুরু করে স্থানীয় বি এল ওর অভিযোগ এই খাইরুল কারিগর আদতে একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী। গত কয়েক বছর আগে অবৈধভাবে এ রাজ্যে প্রবেশ করে ভোটার কার্ড সহ যাবতীয় নথি বানিয়ে ফেলেছে। সেই মতো বিএলও নির্বাচন কমিশনকে খাইরুরে বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। সেই অভিযোগ জানানোর পর এই খাইরুলকে নোটিশ দিয়ে শুনানিতে ডাকা হয়েছে।

এই শুনানিতে ডাকায় স্থানীয় বিএলওকে(BLO) হুমকি দেন এই অনুপ্রবেশকারী।এমনটাই অভিযোগ বিএলও থেকে শুরু করে স্থানীয় পঞ্চায়েত সদস্য ও গ্রামবাসীদের। তাকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি পুরোটাই অস্বীকার করেছেন। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে চক্রান্ত করে কুৎসা রটানো হচ্ছে। তিনি কাউকে কোন হুমকি দেননি। বাংলাদেশের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই।এই ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। কুৎসা ছড়ানো হচ্ছে। বাংলাদেশি তকমা দিয়ে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। শুধু তাই নয় শেখ শাহজাহানের সঙ্গে নাম জড়িয়ে দিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও