‘দশ হাজারে খুপরি ঘর’, ছুটির মরসুমে রাজস্থান ভ্রমণে নিষেধ করলেন তরুণী ব্লগার

পর্যটকদের মাথায় বারি দিয়ে হাজার হাজার টাকা লুটছে রাজস্থানের হোটেল মালিকরা। পিক সিজনের ফায়দা নিয়ে পর্যটকদের হয়রানির মুখে ফেলছেন তাঁরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: পর্যটকদের মাথায় বারি দিয়ে হাজার হাজার টাকা লুটছে রাজস্থানের হোটেল মালিকরা। পিক সিজনের ফায়দা নিয়ে পর্যটকদের হয়রানির মুখে ফেলছেন তাঁরা। বিষয়টি সামনে এনেছেন একজন সোশ্যাল মিডিয়া তরুণী ব্লগার। যিনি সম্প্রতি তাঁর পরিবার নিয়ে রাজস্থানে ঘুরতে যাওয়ার একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করেছেন। যেহেতু শীতের মরসুম, তাই দেশজুড়ে ভ্রমণে মেতেছেন ভ্রমণপিপাসুরা। কিন্তু এই সুযোগ নিয়ে বেশি টাকা দাবি করে পর্যটকদের হয়রানি করছেন বিভিন্ন হোটেল মালিকরা। তরুণীর ওই ভিডিও মরুরাজ্যের পিক-সিজন পর্যটন নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তরুণী জানিয়েছেন, তিনি তাঁর পরিবার নিয়ে গতবছর জানুয়ারিতে রাজস্থানের জয়সলমীরে ঘুরতে গিয়েছিলেন। কিন্তু স্বাভাবিকভাবেই শীতের মরসুমে রাজস্থানে ভিড়ে গিজগিজ করে পর্যটকের ঢল। এমন পরিস্থিতিতেই ভয়ানক অভিজ্ঞতা হয় তাঁর। যেটি ছিল চাপপূর্ণ, অতিরিক্ত ভিড় এবং অতিরিক্ত ব্যয়বহুল।

ভিডিওতে, মহিলাটি জানিয়েছেন যে, বিপুল পর্যটকদের ঢলের কারণে তাঁকে সেই সময় হোটেল রুম পেতে প্রায় তিন ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল। অবশেষে যখন তিনি নিজের এবং পরিবারের থাকার ব্যবস্থা করতে সক্ষম হন, তখন প্রতি রাতের জন্য তাকে ১০,০০০ টাকা দিতে হয়েছিল। কিন্তু, রুমে প্রবেশের পর উত্তেজনার পরিবর্তে তিনি হতাশ হন। কেননা রুমটি ছিল খুব সংকীর্ণ। শুরু হতে হতেই শেষ হয়ে যায়। উচ্চ ভাড়া নেওয়া সত্ত্বেও ঘরটি ছোট ছিল। রুমটি একজন থাকার জন্যে যথেষ্ঠ ছিল। কিন্তু পরিবার নিয়ে সেখানে উঠেছিলেন। তাই তিনি নিজের অভিজ্ঞতা সামনে এনে শীতকালে রাজস্থান ভ্রমণকারীদের সতর্ক করলেন। আরও পরামর্শ দিলেন যে, ‘যদি রাজস্থানের জয়সালমের আসার হয়, তাহলে জানুয়ারিতে আসবেন না। আমি জানুয়ারিতে গিয়ে ফেঁসে গিয়েছিলাম।’ তাঁর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। এবং অনেকেই জয়সলমীরে হোটেলের দাম বৃদ্ধি, দীর্ঘ অপেক্ষার সময় হোটেল পাওয়ার ঝামেলার কথা শেয়ার করেছেন। আসলে রাজস্থান গরমের জায়গা তাই শীতকালীন ছুটিতে অনুকূল আবহাওয়ার কারণে হাজার হাজার পর্যটক রাজস্থান যান। আর সেই সুযোগ নিয়েই রাজস্থানের হোটেলগুলির গুণ্ডামি চলছে। পর্যটকদের থেকে তোলাবাজি চলছে।

 

অনেক ব্যবহারকারী বলেছেন, ভিড়ের মরসুমে ভ্রমণের সময় হোটেল রুম বুকিং করা কতটা গুরুত্বপূর্ণ। তবে বিষয়ে একটুও মাথাব্যথা নেই বিজেপি শাসিত রাজস্থান সরকারের। সেটাই অবাক করছে সকলকে। এদিকে পর্যটন কর্মকর্তারা শীতের মরসুমে রাজস্থানে পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধির বিষয়টি স্বীকার করেছেন, সাম্প্রতিক বছরগুলিতে এটিকে গোল্ডেন সিটির জন্য সবচেয়ে ব্যস্ততম শীতকালীন সময়গুলির মধ্যে একটি বলে অভিহিত করেছেন। আর পর্যটনের উত্থানের ফলে স্থানীয় ব্যবসাগুলিকে চাঙ্গা হচ্ছে। কিন্তু তাতেই উদ্বেগ বাড়ছে পর্যটকদের। যেহেতু জয়সলমীর এখনও একটি শীর্ষ শীতকালীন গন্তব্যস্থল, তাই ভ্রমণকারী দের আগে থেকেই পরিকল্পনা করে এখানে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে অথবা একই ধরণের অসুবিধা এড়াতে অফ-পিক সময় বিবেচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের