হল না ঋণ পরিশোধ, কৃষকের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ২৫ লক্ষ টাকা ছিনতাই

৪৭ বছর বয়সী কৃষকটি লখবিন্দর তামোয়া চক গ্রামের বাসিন্দা। জানা গিয়েছে, ঘটনার সময় বাড়ি থেকে ২৫ লাখ টাকা ব্যাগে নিয়ে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন তিনি

Share:

নিজস্ব প্রতিনিধি: শুকনো লঙ্কার গুঁড়ো চোখে ছিটিয়ে একজন কৃষকের থেকে ২৫ লাখ টাকা নিয়ে পালাল ছিনতাইকারী দল। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার মধ্যপ্রদেশের অশোকনগর জেলার তামোইয়া চক এবং মোহরি গ্রামের মধ্যবর্তী এলাকায়। যেখানে এক কৃষকের চোখে লঙ্কার গুঁড়ো ছুঁড়ে তাঁর ব্যাগ নিয়ে পালায় তিনজন দুর্বৃত্ত। ৪৭ বছর বয়সী কৃষকটি লখবিন্দর তামোয়া চক গ্রামের বাসিন্দা। জানা গিয়েছে, ঘটনার সময় বাড়ি থেকে ২৫ লাখ টাকা ব্যাগে নিয়ে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন তিনি। আর মাঝরাস্তাতেই তিনি ছিনতাইকারীর সম্মুখীন হন। এক পুলিশ কর্মকর্তা বিবেক শর্মা সাংবাদিকদের জানিয়েছেন, ভুক্তভোগীর বক্তব্যের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হচ্ছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত দের গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, লখবিন্দর ২৫ লক্ষ টাকা নিয়ে অশোকনগরে এক আত্মীয়কে দেওয়ার জন্য যাচ্ছিলেন, ঠিক তখনই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তিনজন ব্যক্তি তাঁকে থামায়। সংক্ষিপ্ত কথোপকথনের সময়, একজন আততায়ী লখবিন্দরের চোখে লঙ্কার গুঁড়ো ছুঁড়ে দেয়। এবং অন্যজন তাঁর থেকে নগদ ভর্তি টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালায়। ভুক্তভোগী পুলিশকে জানিয়েছেন, মাস কয়েক আগে তিনি এক আত্মীয়ের থেকে ২৪ লক্ষ টাকা ধার নিয়েছিলেন। ঘটনার দিন সেটাই ফেরৎ দিতে যাচ্ছিলেন ওই কৃষক। ২৪ লক্ষ টাকা আত্মীয়কে দিতেন। এবং নাকি ১ লক্ষ টাকা অন্য একজনকে দেওয়ার কথা ছিল তাঁর। তাই নগদ টাকাগুলি দুটি পৃথক ব্যাগে একটি তোয়ালে দিয়ে মুড়িয়ে রেখেছিলেন তিনি। আর তাঁর মোটরবাইকের সামনে রেখেছিলেন। বাড়ি থেকে কিছুটা দূরে যাওয়ার পর, তিনি বুঝতে পারেন যে তিনি ভুলে মোবাইল ফোন বাড়িতে রেখে এসেছেন। তাই তিনি বাড়িতে ফিরে এসেছিলেন।

তখনই দুষ্কৃতীর দল তাঁকে থামিয়ে রাস্তা থেকে তাঁর টাকার ব্যাগটি ছিনতাই করে পালায়। আক্রান্ত কৃষক জানান, তাঁর চোখে লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রচণ্ড জ্বালাপোড়া নিয়েই তিনি সাহায্যের জন্য চিৎকার করেছিলেন। পরে এক গ্রামবাসী তাঁর পরিবারের সদস্যদের খবর দেন। এরপর তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁর এখন চিকিৎসা চলছে। খবর পেয়ে কোতোয়ালি থানার ইনচার্জ রবি প্রতাপ সিংহ চৌহান এবং দেহাত থানার ইনচার্জ ভুবনেশ শর্মা পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাস্থল থেকে জলে মেশানো লঙ্কার গুঁড়ো পেয়েছেন তাঁরা।

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের