পুলিশকে ছুরি নিয়ে আক্রমণ করলেন এক ব্যক্তি, তারপর কী ঘটল?‌ তোলপাড় এই রাজ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার সরাসরি পুলিশকে ছুরি দিয়ে আক্রমণ করল এক ব্যক্তি। বৈকুণ্ঠ একাদশী উৎসবে এই ঘটনা ঘটেছে। যা নিয়ে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে। শুধু তাই নয়, এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। তামিলনাড়ুর তীরুপুর জেলায় এই ঘটনা ঘটায় ধর্মীয় উৎসবে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

এদিকে পুলিশ সূত্রে খবর, এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভীরারাগাভা পেরুমাল মন্দিরের বাইরে। সেখানে হাজার হাজার পুণ্যার্থী উৎসবে সামিল হয়েছিলেন। তখন অন্যান্য পুণ্যার্থীদের গালিগালাজ করতে থাকে ওই ব্যক্তি বলে অভিযোগ। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যান এক পুলিশ কনস্টেবল। তখন ওই ব্যক্তি মারমুখী হয়ে উঠে পুলিশ কনস্টেবলকে পকেট থেকে ছুরি বের করে আক্রমণ করে। এমনকী ওই ভিডিও’‌য় দেখা যায়, পুলিশের পিছনে ছুরি নিয়ে দৌড়াচ্ছে ওই ব্যক্তি। আর পুলিশ সেই আক্রমণ থেকে বাঁচতে দৌড়াচ্ছেন। নিজের পরনে থাকা বেল্ট দিয়ে সেই আক্রমণ প্রতিহত করার চেষ্টা করছেন কনস্টেবল।

অন্যদিকে ওই ব্যক্তিকে অবশেষে ধরে ফেলে পুলিশ। আর তাকে তিরুপুর দক্ষিণ থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনা নিয়ে সিনিয়র এক পুলিশ জানান, ওই ব্যক্তি মন্দিরের বাইরে পুলিশ কনস্টেবলকে আক্রমণ করেন। কারণ অন্যান্য পুণ্যার্থীদের সে গালিগালাজ করছিল। আর তা থামাতে যান পুলিশ কনস্টেবল। তখন আক্রমণ করে ওই ব্যক্তি। তার পকেটে একটি ছুরি ছিল। এই নিয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ওই ব্যক্তিকে আটক করে যখন জিজ্ঞাসাবাদ করে তখন জানা যায় ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন এবং তার চিকিৎসা চলছে।এবার চিকিৎসকরা যদি জানান, ওই ব্যক্তির সমস্যা আছে তাহলেই অভিযোগ সরানো হবে। আর যদি জানা যায়, ওই ব্যক্তি মানসিক ভাবে সুস্থ তাহলে হেফাজতে নেওয়া হবে।

এছাড়া স্থানীয় সূত্রে খবর, ওই ব্যক্তি আগেও এলাকায় অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে। তবে ওড়িশায় দেখা গিয়েছিল, একদল নাবালক এক পরিযায়ী শ্রমিককে হামলা করে এবং তাদেরকে আটক করা হয়। এই নিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা। তার মধ্যেই তামিলনাড়ুতে এমন ঘটনা ঘটে গেল। তবে পুলিশ জানিয়ে দিয়েছে, ওই ব্যক্তি কনস্টেবলকে আক্রমণ করার সময় সুস্থই ছিলেন।

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের