নারী সেজে পালানোর মরিয়া চেষ্টা, মথুরায় গ্রেফতার নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি

শুধু তাই নয়, কুকর্ম করে ওই ব্যক্তি মহিলা সেজে গা ঢাকা দিয়েছিলেন পুলিশের চোখের আড়ালে। অবশেষে তাঁকে গ্রেফতার করা হয়েছে বৃন্দাবন থেকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এত প্রতিবাদ, মিছিল হওয়ার পরেও দেশজুড়ে ধর্ষণের ঘটনা অব্যাহত। পুরুষদের ঘৃণ্য লালসার কাছে নিস্তার পাচ্ছে না বাচ্চা থেকে বুড়ো কেউই। এবার চাকরি দেওয়ার নামে নাবালিকাকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠল একজন ব্যক্তির বিরুদ্ধে। শুধু তাই নয়, কুকর্ম করে ওই ব্যক্তি মহিলা সেজে গা ঢাকা দিয়েছিলেন পুলিশের চোখের আড়ালে। অবশেষে তাঁকে গ্রেফতার করা হয়েছে বৃন্দাবন থেকে। কৃষ্ণভূমি মথুরায় এক নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৫০ বছর বয়সী ব্যক্তি। যিনি পুলিশের চোখে ফাঁকি দিয়ে বোরকা এবং লিপস্টিক পরে মহিলা সেজে পালানোর পরিকল্পনা করছিলেন। কিন্তু তাঁকে ধরে ফেলে পুলিশ এবং আটক করেন।

তাঁকে গ্রেফতারের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে, অভিযুক্ত ব্যক্তি কালো বোরকা পরে আছেন, যার মুখের বেশিরভাগ অংশ হেডস্কার্ফ দিয়ে ঢাকা এবং তাঁর ঠোঁটে লাল লিপস্টিক পরা। পুলিশ জানিয়েছে, তিনি কুকর্ম করে ছদ্মবেশ ধারণ করেছিলেন এবং বেশ কয়েক মাস ধরে বৃন্দাবনে লুকিয়ে ছিলেন। মিডিয়া রিপোর্ট অনুসারে, অভিযুক্তের নাম রাজেশ শিশোদিয়া। যিনি ১৫ ডিসেম্বর রাজস্থানের ধোলপুর জেলায় এক নাবালিকা ধর্ষণের ঘটনায় ওয়ান্টেড ছিলেন।

 

অভিযোগ, তিনি সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ওই নাবালিকাকে ধর্ষণ করেছেন। ঘটনার পর, তিনি তার শহর ছেড়ে পালিয়ে যান। এরপর গা ঢাকা দিয়ে মহিলার বেশে বৃন্দাবনে লুকিয়ে ছিলেন।তাই তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার পর, জেলা জুড়ে তাঁকে খুঁজে বের করার জন্য একাধিক পুলিশ দল গঠন করা হয়েছিল। পুলিশ জানিয়েছে যে, ভারতীয় দণ্ডবিধি (আইপিসি) এবং যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনের প্রাসঙ্গিক ধারায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পর থেকে তিনি পলাতক ছিল। স্থানীয় এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে বিভ্রান্ত করার জন্য তিনি ছদ্মবেশ ধারণ করেছিলেন।

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের