সাবধান চিন ও পাকিস্তান! বছর শেষে ‘প্রলয়’ ঘটাল DRDO

শত্রুদেশ পাকিস্তান ও চিনকে পরাস্ত করতে বছর শেষে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে ‘প্রলয়' ঘটাল DRDO। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (DRDO) বড় সাফল্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: শত্রুদেশ পাকিস্তান ও চিনকে পরাস্ত করতে বছর শেষে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে ‘প্রলয়’ ঘটাল DRDO। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (DRDO) বড় সাফল্য। বুধবার (৩১ ডিসেম্বর) তথা বছরের শেষে ওড়িশার উপকূলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের একটি বড় পরীক্ষা সফলভাবে পরিচালনা করল DRDO। আজ সকাল সাড়ে ১০ টা নাগাদ একটি ‘লঞ্চার’ থেকে পরপর দুটি ‘প্রলয়’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। দুই ক্ষেপণাস্ত্রই নির্ধারিত পথে উড়েছে এবং সমস্ত লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে। তাতেই সফল হয়েছে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)। বিষয়টি নিশ্চিত করেছে, চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের ট্র্যাকিং সেন্সর এবং সমুদ্রে মোতায়েন একটি জাহাজের টেলিমেট্রি সিস্টেম। শত্রু দমনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর নতুন হাতিয়ার এই প্রলয় ক্ষেপণাস্ত্র। সম্পূর্ণ দেশীয় আধা-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এটি।

যা নিখুঁত প্রোপেল্যান্ট দ্বারা চালিত। অত্যাধুনিক নির্দেশিকা এবং নেভিগেশন সিস্টেম দিয়ে সজ্জিত। যার ফলে নির্ভুল লক্ষ্যবস্তু অর্জন করতে সক্ষম হবে এই ক্ষেপণাস্ত্রটি। পাশাপাশি একাধিক ওয়ারহেড বহন করার ক্ষমতা রাখবে এই ক্ষেপণাস্ত্রটি। পাশাপাশি বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতাও রয়েছে এর মধ্যে। এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে হায়দরাবাদের রিসার্চ সেন্টার ইমারত (RCI)। এছাড়াও আরও DRDO ল্যাবরেটরি এই উন্নয়নে অবদান রেখেছে। বেশ কয়েকটি ভারতীয় শিল্প প্রতিষ্ঠানও এতে অবদান রেখেছে।

আজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় ডিআরডিওর ঊর্ধ্বতন বিজ্ঞানী, ভারতীয় বিমান বাহিনী ও সেনাবাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রলয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহকে খুশি করেছে। তিনি DRDO, বিমান বাহিনী, সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। বলেছেন, পরপর দুটি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ দেশের প্রতিরক্ষা বাহিনীকে আরও শক্তিশালী করবে। প্রলয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সেনাবাহিনীরা দ্রুত শত্রুকে নিধন করতে পারবে।

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের