ক্যানিংয়ে হোমগার্ডের রহস্যমৃত্যুতে থানায় আত্মসমর্পণ অভিযুক্ত SI-র

Share:

নিজস্ব প্রতিনিধি, ক্যানিং : ক্যানিংয়ে পুলিশ কোয়ার্টারের মধ্যে মহিলা হোমগার্ডের রহস্য মৃত্যুর ঘটনায় থানায় আত্মসমর্পণ করল অভিযুক্ত সাব ইন্সপেক্টর সায়ন ভট্টাচার্য। শনিবার রহস্যমৃত্য়ুর পর বৃহস্পতিবার থানায় আত্মসমর্পণ কেরছেন তিনি। ঘটনার পর থেকে পলাতক ছিলেন তিনি। তাঁর খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছিল। অভিযুক্ত এসআই সায়নকে সাসপেন্ডো করা হয়েছে।

ক্যানিংয়ে পুলিশ কোয়ার্টারের মধ্যে মহিলা হোমগার্ডের রহস্য মৃত্যুর ঘটনায় সিট গঠন করেছিল পুলিশ। খুনের মামলা দায়ের অভিযুক্ত এসআই-র বিরুদ্ধে। মহিলা হোমগার্ড রেশমের পরিবারের পক্ষ থেকে ক্যানিং থানার সাব-ইন্সপেক্টর সায়ন ভট্টাচার্যের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। বারুইপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার রুপান্তর সেনগুপ্তের নেতৃত্বে ছয় সদস্যের সিট গঠন হয়েছে। কিভাবে ওই হোমগার্ডের মৃত্যু হয়েছে তার তদন্ত চলছে। তারমধ্য়েই থানায় আত্মসমর্পণ অভিযুক্তের।

জানা গিয়েছে, জীবনতলা থানার উত্তর মৌখালীর বাসিন্দা হোমগার্ড গুলজান পারভীন মোল্লা (Parvin Molla) ওরফে রেশমি। কর্মসূত্রে তার কোয়ার্টার ছিল ক্যানিং থানার পিছনে। শুক্রবার ডিউটি শেষ করে ওই মহিলা কনস্টেবল ফিরে আসেন তার কোয়ার্টারে। এরপর তার বাড়ির লোক তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পায়নি। এরপরেই পরিবারের লোকজন ছুটে আসে ক্যানিং থানার কোয়ার্টারে। তার বোন দরজা খুলে ভিতরে ঢুকে দেখে তার দিদি গলায় ওড়না দিয়ে সিলিং থেকে ঝুলছে। এরপরই ক্যানিং থানা থেকে পুলিশ গিয়ে রেশমির দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। মৃত হোমগার্ডের পরিবারের অভিযোগ, মৃত হোমগার্ড রেশমির সঙ্গে সম্পর্ক ছিল সায়নের। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে রেশমিকে খুন করা হয়েছে বলে অভিযোগ। এবার অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে আসল কারণ জানতে চাইবে পুলিশ।

 

 

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের