দিদার ভয়ে কাঁপেন দাদু, কেবিসির মঞ্চে জয়া-অমিতাভের সম্পর্কের অজানা তথ্য ফাঁস অগস্ত্যর

এরপর অগস্ত্যকে একটি বুদ্ধি কাজে লাগিয়ে বলেন, বাড়িতে তাঁর দিদা বেশি শক্ত। আর দাদু তাঁর ভয়ে চুপচাপ থাকেন। যা শুনে শোয়ে হাসির ফোয়ারা ওঠে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান! বছরের প্রথমেই মুক্তি পেল অগস্ত্য নন্দার ‘ইক্কিস’। যেখানে একজন সেনা কর্মকর্তার ভূমিকায় অভিনয় করছেন অমিতাভ বচ্চনের নাতি। ‘আর্চিস’ দিয়ে অভিনয়ে পা রেখে ছিলেন অগস্ত্য। আর ‘ইক্কিস’-এর মাধ্যমে তিনি চলচ্চিত্র মহলে পা রাখলেন। কারণ এটাই তাঁর প্রথম প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত সিনেমা। তাই এই মুহূর্তটি পুরো বচ্চন পরিবারের জন্য খুবই বিশেষ। অমিতাভ বচ্চন তাঁর নাতির কাজ দেখে আনন্দিত হয়েছেন। ছবিটি মুক্তির আগে, অগস্ত্য তাঁর দাদুর সঞ্চালিত’ কৌন বনেগা ক্রোড়পতি’-তে বিশেষ অতিথি হয়ে উপস্থিত হয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন ছবির পুরো দল, তাঁর মা শ্বেতা নন্দা এবং বোন নভ্যা নভেলি নন্দা। আর নাতিকে পেয়ে আনন্দে ডগমগ হয়ে গিয়েছিলেন অমিতাভ। তাঁরা দুজন কেবিসি মঞ্চে অনেক মজা এবং আনন্দ করেছেন।

পাশাপাশি দাদুর অনেক অজানা তথ্য ফাঁস করেছেন তিনি। বিশেষ করে, দাদুর সঙ্গে দিদা জয়া বচ্চনের টক-মিষ্টি সম্পর্কের কথাও জানিয়েছেন তিনি। কারণ জয়া বচ্চনকে সবসময় গোবরা মুখেই দেখতে পান সকলে। তাই ঘরে অমিতাভের সঙ্গে তাঁর সম্পর্ক কেমন, সেই নিয়ে শোয়ে আলোচনা হয়েছিল। শোটি চলাকালীন একটি প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়েছিল। যেখানে দর্শকরা অগস্ত্যকে বচ্চন পরিবার সম্পর্কিত কিছু তথ্য জানতে চেয়েছিলেন। একজন মহিলা অগস্ত্যকে জিজ্ঞাসা করেছিলেন যে তাঁর দাদা অমিতাভ বচ্চনের কোন দিকটি সাধারণ মানুষ দেখতে পান না? এর উত্তরে নাতি অগস্ত্য বলেন, ‘কেবিসিতে আমার দাদু একেবারেই আলাদা। কিন্তু তিনি বাড়িতে খুব সিরিয়াস। আমরা এখানেই তাঁর উত্তেজনা এবং রসবোধ দেখতে পাই। আমরা বাড়িতে এটি দেখতে পাই না। তাই, আমি দাদুর এই দিকটি সত্যিই খুব উপভোগ করছি।’

এরপর আর একজন মহিলা অগস্ত্যকে জিজ্ঞাসা করেন যে, তাঁর কাছে কে প্রিয়? দিদিমা জয়া বচ্চন নাকি তাঁর দাদু অমিতাভ বচ্চন?এই প্রশ্নে অগস্ত্য হতবাক হয়ে যান। উপেক্ষা করার চেষ্টা করছিলেন। কিন্তু জয়দীপ আহলাওয়াত অগস্ত্যকে পরামর্শ দেন যে, অনুষ্ঠানের পরে যদি তিনি ভ্যানিটি ভ্যানে মার খেতে চান, তাহলে তার দাদু অমিতাভ বচ্চনের কথা বলা উচিত। যদি তিনি বাড়িতে মার খেতে চান, তাহলে তাঁর দিদিমা জয়া বচ্চনের কথা বলা উচিত। যা শুনে হেসে ফেলেন অমিতাভ বচ্চন। এরপর অগস্ত্যকে একটি বুদ্ধি কাজে লাগিয়ে বলেন, বাড়িতে তাঁর দিদা বেশি শক্ত। আর দাদু তাঁর ভয়ে চুপচাপ থাকেন। যা শুনে শোয়ে হাসির ফোয়ারা ওঠে। এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। অগস্ত্য নন্দার “ইক্কিস” ছবির কথা বলতে গেলে , এতে অক্ষয় কুমারের ভাগ্নী সিমার ভাটিয়াও অভিনয় করছেন। ছবিটি পরিচালনা করেছেন শ্রীরাম রাঘবন এবং প্রযোজনা করেছেন ম্যাডক ফিল্মস।

কার মাথায় উঠবে অরেঞ্জ ক্যাপ? বৈভবের সঙ্গেই দৌড়ে রয়েছেন শুভমন ও সাই সুদর্শন

আগামী ৩ জুন স্বপ্নপূরণ হচ্ছে কর্নাটকের কংগ্রেস নেতা শিবকুমারের

মাথায় নেই সন্দীপের হাত, চাকরি গেল ‘থ্রেট কালচারে’ অভিযুক্ত বিরূপাক্ষের

৩০ জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, ভাঙল চন্দননগর পুরসভার বোর্ড

শুভমনের সেঞ্চুরিতে ভাঙল রাজস্থানের স্বপ্ন, ফাইনালে আরসিবির প্রতিপক্ষ গুজরাত

ঝড়ের দাপটে ভেঙে পড়ল সাধক রামপ্রসাদের ভিটের প্রাচীন গাছ

মালদহে বিজেপি সমর্থক পরিবারের ওপর হামলা, মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ

কিশোর দত্তের বদলে রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল হলেন আইনজীবী সুরজিৎ নাথ মিত্র

ভিসার মেয়াদ শেষেও অবৈধ বসবাস, দিল্লিতে পাকড়াও পাঁচ বাংলাদেশি

শুক্রের প্রাকৃতিক দুর্যোগে মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

বাংলাদেশে হাম এবং উপসর্গে মৃত্যুমিছিল অব্যাহত, ২৪ ঘণ্টায় মৃত্যু ১০ শিশুর

ডোমজুড়ে পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষর ২ সাকরেদ গ্রেফতার

তৃণমূল নেতার জমি থেকে এবার উদ্ধার একাধিক অস্ত্রশস্ত্র

বিজেপির বিজয় মিছিলে যাওয়ার অপরাধে যুবককে এলোপাথাড়ি ধারাল অস্ত্রের কোপ, গ্রেফতার তৃণমূল কর্মী