চিরসঙ্গী!, বহু ডাকাডাকিতেও চোখ মেলেননি স্বামী, শোকে মারা গেলেন স্ত্রী-ও

Share:

নিজস্ব প্রতিনিধি, মহারাজগঞ্জ: অসুস্থ স্বামীকে ঘুম থেকে জাগানোর জন্য লাগাতার চেষ্টা চালিয়ে গিয়েছিলেন। বহুবার ডাকাডাকিতেও চোখ মেলাতে পারেননি। সাত জনমের সঙ্গীর শোকে চির ঘুমের দেশে পাড়ি দিলেন স্ত্রী-ও। মর্মন্তুদ ঘটনাটি ঘটেছে মহারাজগঞ্জে। স্বামী-স্ত্রীর এমন মর্মান্তিক পরিণতিতে গোটা এলাকাতেই শোকের ছায়া নেমে এসেছে। পরিজন থেকে শুরু করে পড়শিরা এখনও বিশ্বাস করতে পারছেন না ওই মর্মান্তিক ঘটনা। একই চিতায় শুয়ে অনন্তের ঠিকানায় পাড়ি দিয়েছেন ওই দম্পতি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ‘মহারাজগঞ্জ জেলার পনিয়ারা তালুকের দীনদয়াল নগরের বাসিন্দা ৭০ বছরের লালমন সিংহ দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। চিকি‍ৎসা চললেও ক্রমশই শারীরিক অবস্থার অবনতি ঘটছিল। গত বুধবার রাতে বর্ষ বিদায়ের দিনে রাতের খাওয়া-দাওয়া শেষে শুতে গিয়েছিলেন লালমন সিংহ। তখনও কেউ ঘুণাক্ষরেও বুঝতে পারেননি, ওই রাতই তাঁর জীবনের শেষ রাত হতে চলেছে। পরের দিন বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে লালমনের স্ত্রী ৬২ বছরের রূমালী দেবী স্বামীকে ঘুম থেকে তোলার চেষ্টা করেন। অনেক ধাক্কাধাক্কি ও ডাকাডাকিতেও সাড়া দেননি লালমন। সারা শরীর বরফের মতো শীতল হয়ে গিয়েছিল। নাকের কাছে হাত নিয়ে রূমালী দেবী দেখেন, শ্বাস-প্রশাসও পড়ছে না। অঘটনের আশঙ্কায় বুক কেঁপে ওঠে তাঁর। স্বামীকে ওই অবস্থায় দেখে আর্ত চি‍ৎকার করে ওঠেন তিনি।

রূমালী দেবীর চি‍ৎকার শুনে পরিবারের সদস্য ও পড়শিরা ছুটে আসেন। লালমন সিংহের নাড়ি টিপে তাঁরা নিশ্চিত হন, বেঁচে নেই তিনি। তখনও স্বামীর মৃতদেহের পাশে বসে অঝোরে কেঁদে চলেছেন তিনি। এক সময়ে কাঁদতে কাঁদতে বেহুঁশ হয়ে পড়েন রূমালী দেবী। পরিবারের সদস্যরা তাঁর হুঁশ ফেরানোর চেষ্টা করেন। কিন্তু রূমালী দেবীর কোনও সাড়া শব্দ পাননি। এর পরেই তাঁর নিথর দেহ নিয়ে যাওয়া হয় স্থানীয় এক চিকি‍ৎসকের কাছে। তিনি পরীক্ষা করে জানিয়ে দেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রূমালী দেবীর। জোড়া মৃত্যুর খবরে বাকরুদ্ধ হয়ে পড়েন পরিবারের সদস্য থেকে শুরু করে পড়শিরা। শেষ পর্যন্ত একই চিতায় দুজনকে তোলা হয়। অগ্নিসাক্ষী রেখে এক সময়ে ঘর বেঁধেছিলেন লালমন ও রূমালী দেবী। একই সঙ্গে অগ্নিতেই পুড়ে বিলীন হয়ে গেলেন দুজনে।

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের